মুম্বই, ৮ জানুয়ারি (হি.স.): বলিউড অভিনেতা আমির খান এবং শাহরুখ খানের নিরাপত্তা কমাল মুম্বই পুলিশ| তবে শুধু দুই খানই নন, বলিউডের আরও বেশ কয়েকজন সেলিব্রিটিরও নিরাপত্তা কমানো হয়েছে| পুরোপুরি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বিধূ বিনোদ চোপড়া, ফারহা খান সহ বেশ কয়েকজন তারকার| মুম্বইয়ের তারকাদের ঠিক কতটা বিপদের আশঙ্কা রয়েছে, সে সব খতিয়ে দেখে প্রকাশিত হয়েছে মুম্বই পুলিশের বার্ষিক মূল্যায়ন| সেই মূল্যায়নের উপর ভিত্তি করেই শহরের ৪০ জন সেলিব্রিটির নিরাপত্তা ব্যবস্থায় রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ|
এখন থেকে মাত্র ১৫ জনের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হবে| সেই তালিকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, মহেশ ভাট, মুকেশ ভাট, দিলীপ কুমার এবং লতা মঙ্গেশকর থাকলেও, বাদ পড়েছেন বিধুবিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, করিম মোরানি ও ফারহা খান|
জানা গিয়েছে, খুব শীঘ্রই কার্যকর হবে এই সিদ্ধান্ত| আশ্চর্যজনকভাবে তারকাদের এই তালিকায় রয়েছে শাহরুখ খান এবং আমির খানের নামও| কিন্তু শোনা যাচ্ছে, এর পর থেকে মাত্র দু’জন করে পুলিশ বহাল থাকবে এঁদের দুজনের নিরাপত্তার জন্য| বলিউডের এই দুই মহাতারকার নিরাপত্তা নিয়ে এত ঢিলেঢালা ভাব কেন মুম্বই পুলিশের সেই নিয়ে প্রশ্ন উঠছে|
আমির ও শাহরুখের নিরাপত্তা কমাল মুম্বই পুলিশ, নিরাপত্তা ছঁাটা হয়েছে ফারহা খানের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















