News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাজ্যে আসছেন সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী
Image

আজ রাজ্যে আসছেন সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী

hansraj gangaram ahir৷৷ অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লী, ৭ জানুয়ারি৷৷ শুক্রবার ১দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের রসায়ন ও সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম অহির৷ এদিন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সকাল সোয়া দশটায় আইজিএম হাসপাতালের জেনেরিক মেডিসিন কাউন্টারে পরিদর্শন করবেন এবং বেলা সাড়ে এগারটায় বিশালগড় মহকুমা হাসপাতালে জেনেরিক মেডিসিন কাউন্টারের উদ্বোধন করবেন৷ বিশালগড় মহকুমা হাসপাতালে শুক্রবার জেনেরিক মেডিসিনের কাউন্টারের  উদ্বোধন করবেন কেন্দ্রীয় সরকারের  রসায়ন ও সার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী  হংসরাজ গঙ্গারাম অহির৷ শুক্রবারই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী একদিনের রাজ্য সফরে আগরতলায় যাচ্ছেন৷ শুক্রবার সকাল সোয়া দশটা নাগাদ  কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী  আইজিএম হাসপাতালের জেনেরিক মেডিসিন কাউন্টারটি পরিদর্শন করবেন৷ এরপর বেলা সাড়ে এগারটায় বিশালগড় মহকুমা হাসপাতালের জেনেরিক মেডিসিন কাউন্টারের উদ্বোধন করবেন কেন্দ্রীয় রসায়ন ও সারদপ্তরের মন্ত্রী হংসরাজ গঙ্গারাম অহির৷ উল্লেখ্য এর আগে জিবি, আইজিএম, টিএমসি, গোমতী জেলা হাসপাতাল এবং কুলাই জেলা হাসপাতাল এই পাঁচটিতে জেনেরিক মেডিসিন সেন্টার চালু রয়েছে৷ এক্ষেত্রে ষষ্ঠতম হাসপাতালের স্বীকৃতি পেতে চলেছে বিশালগড় হাসপাতাল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top