News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ চিন সরকারের
Image

সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ চিন সরকারের

china-flagবেজিং, ৮ জানুয়ারি (হি.স.) : দেশের উপর যে কোনও ধরণের হুমকি মোকাবিলার লক্ষ্যে সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল চিন সরকার | সামরিক বাহিনীকে আরও শক্তিশালী এবং সেনা-জওয়ানদের কর্মদক্ষতা আরও বাড়ানো অন্যতম লক্ষ্য|
প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, চিনের শক্তি ও মর্যাদার সঙ্গে সঙ্গিত রেখে একটি আধুনিক সামরিক বাহিনী গঠনের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনীতে তিনটি নতুন ইউনিট যোগ করা হয়েছে| তিনি আরও জানান, সেনাবাহিনীকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এটি আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী থেকে একটি আন্তর্জাতিক বাহিনীতে পরিণত হতে পারে| আগামী ২০২০ সালের মধ্যে লাল চিন তার সামরিক বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে| এই প্রচেষ্টার আওতায় সেনায় ব্যবহৃত সমস্ত পুরাতন সামরিক সরঞ্জাম সরিয়ে সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা রয়েছে| এছাড়াও পূর্ব এবং দক্ষিণ চিন সাগরে তাদের নৌ শক্তি বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় বিমানবাহী জাহাজের নির্মাণ কাজ শুরু করেছে বলে আগেই জানিয়েছিলেন সামরিক আধিকারিকরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top