News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যাগাজিনের প্রচ্ছদ-বিতর্কের জের, ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা
Image

ম্যাগাজিনের প্রচ্ছদ-বিতর্কের জের, ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা

dhoniঅননন্তপুর (অন্ধ্রপ্রদেশ), ৮ জানুয়ারি (হি.স.): ম্যাগাজিনের প্রচ্ছদ-বিতর্কের জের, ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত| আগামী ২৫ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| একটি বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্য ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে|
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ এপ্রিল একটি ম্যাগাজিনের কভার ফোটোতে ধোনিকে ভগবান বিষ্ণুরূপে দেখানো হয়| সেখানে ধোনি তাঁর একাধিক হাতে ধরেছিলেন বিজ্ঞাপনসংস্থার বিভিন্ন সামগ্রী| এরপরই ধোনির বিরুদ্ধে মামলা করেন এক সমাজকর্মী| শুক্রবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি কোর্ট এই মামলার পরিপ্রেক্ষিতেই ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে| যদিও ইতিপূর্বেই ধোনি জানিয়েছিলেন, `আমি ওই নিউজ ও ছবিবাবদ কোনও অর্থ নিইনি| এমনকী, ম্যাগাজিনে পোস্ট হওয়া ওই ছবিও আমি তোলাইনি|’ উল্লেখ্য, একদিনের ম্যাচ ও টি ২০ সিরিজ খেলতে ধোনি এখন অস্ট্রেলিয়ায়|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top