নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত দিল্লির স্বাভাবিক জনজীবন| শুক্রবার কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বিপর্যস্ত হয়েছে রাজধানীর রেল ও বিমান পরিষেবা| এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি ছিল| কুয়াশার কারণে এদিন দৃশ্যমানতা ৭৫ মিটারের নীচে নেমে যাওয়ায় সকালে বেশি কিছুক্ষণের জন্য বিমান ওঠা-নামা বন্ধ রাখতে হয়| দৃশ্যমানতা একটু বাড়ার পর উড়ান চালু হলেও, দেরিতে চলেছে প্রায় ৬০টিরও বেশি বিমান| এদিকে, ঘন কুয়াশার কারণে শুক্রবার দিল্লিতে ১৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে|
এদিন সকালে ঘন কুয়াশা ও সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর| তবে, আশার কথা হল, শনিবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে| শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস|
ঘন কুয়াশার দাপট, রাজধানীতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















