News Flash

  • Home
  • Uncategorized
  • আল কায়েদার সদস্য সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক, জানাল দিল্লি পুলিশ
Image

আল কায়েদার সদস্য সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক, জানাল দিল্লি পুলিশ

delhi policeনয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্য সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল এক মাদ্রাসা শিক্ষককে| ধৃতের নাম মৌলানা আনজর শাহ কাজমি| ওই ব্যক্তিকে বুধবার রাতেই গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ| বৃহস্পতিবারই তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি আনা হয়| কাজমিকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ভারতে বড়সড় আঘাত হানার ছক কষছে `আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’|
গত বছর ডিসেম্বরেই জাফর মাসুদ ও আবদুল রহমান নামে দুই আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল| আর তাদের জেরা করেই উঠে আসে আনজারের নাম| অন্যদিকে, হেফাজতে রয়েছে আল কায়দা ইন দা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের ট্রেনিং হেড মহম্মদ আসিফ| বেঙ্গালুরুতে এক ধর্মীয় সভায় আনজারের সঙ্গে তার দেখা হয়েছে বলে জানিয়েছে সে| তাদের মধ্যে যে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও পুলিশের হাতে এসেছে বলে সূত্রের খবর|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top