News Flash

  • Home
  • Uncategorized
  • আমির ও শাহরুখের নিরাপত্তা কমাল মুম্বই পুলিশ, নিরাপত্তা ছঁাটা হয়েছে ফারহা খানের
Image

আমির ও শাহরুখের নিরাপত্তা কমাল মুম্বই পুলিশ, নিরাপত্তা ছঁাটা হয়েছে ফারহা খানের

MUMBAI POLICEমুম্বই, ৮ জানুয়ারি (হি.স.): বলিউড অভিনেতা আমির খান এবং শাহরুখ খানের নিরাপত্তা কমাল মুম্বই পুলিশ| তবে শুধু দুই খানই নন, বলিউডের আরও বেশ কয়েকজন সেলিব্রিটিরও নিরাপত্তা কমানো হয়েছে| পুরোপুরি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বিধূ বিনোদ চোপড়া, ফারহা খান সহ বেশ কয়েকজন তারকার| মুম্বইয়ের তারকাদের ঠিক কতটা বিপদের আশঙ্কা রয়েছে, সে সব খতিয়ে দেখে প্রকাশিত হয়েছে মুম্বই পুলিশের বার্ষিক মূল্যায়ন| সেই মূল্যায়নের উপর ভিত্তি করেই শহরের ৪০ জন সেলিব্রিটির নিরাপত্তা ব্যবস্থায় রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ|
এখন থেকে মাত্র ১৫ জনের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হবে| সেই তালিকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, মহেশ ভাট, মুকেশ ভাট, দিলীপ কুমার এবং লতা মঙ্গেশকর থাকলেও, বাদ পড়েছেন বিধুবিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, করিম মোরানি ও ফারহা খান|
জানা গিয়েছে, খুব শীঘ্রই কার্যকর হবে এই সিদ্ধান্ত| আশ্চর্যজনকভাবে তারকাদের এই তালিকায় রয়েছে শাহরুখ খান এবং আমির খানের নামও| কিন্তু শোনা যাচ্ছে, এর পর থেকে মাত্র দু’জন করে পুলিশ বহাল থাকবে এঁদের দুজনের নিরাপত্তার জন্য| বলিউডের এই দুই মহাতারকার নিরাপত্তা নিয়ে এত ঢিলেঢালা ভাব কেন মুম্বই পুলিশের সেই নিয়ে প্রশ্ন উঠছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top