News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় দখলের রণকৌশল অনুসন্ধানে বৈঠক করলেন আইএনপিটি নেতৃত্ব
Image

পাহাড় দখলের রণকৌশল অনুসন্ধানে বৈঠক করলেন আইএনপিটি নেতৃত্ব

INPTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার আগরতলা প্রেস ক্লাবে বৈঠক করে আইএনপিটি৷ বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়৷ ভিলেজ কমিটি নির্বাচনে আইএনপিটি প্রতিদ্বন্দ্বিতা করবে৷ এজন্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব অর্পণ করা হবে স্থানীয় নেতৃবৃন্দের উপর৷ আজ কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভাপতি বিজয়কুমার রাংখল, সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন৷ বিশেষ করে আইপিএফটির শক্তি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এডিসি এলাকায় আইএনপিটির অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ণই যে বড় হয়ে ওঠেছে তা বলার অপেক্ষা রাখে না৷ ইতিমধ্যেই আইএনপিটিতে ভাঙন দেখা দিয়েছে৷ রাজেশ্বর দেববর্মা সহ আইএনপিটির বেশ কয়েকজন প্রথম সারির নেতাও দলত্যাগ করে আইপিএফটিতে  যোগ দিয়েছেন৷ বিষয়টি আইএনপিটির কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ জানা গেছে এসব বিষয় নিয়েও আলোকপাত করা হয়েছে৷ ভিলেজ কমিটির নির্বাচনে দল যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগে নিচ্ছেন নেতৃবৃন্দ৷ এদিকে, পাহাড় দখলের লক্ষ্যে আইপিএফটি রীতিমত চ্যালেঞ্জ ছঁুড়ে দিয়েছে আইএনপিটির সামনে৷ প্রতিটি এলাকাতেই আইপিএফটি প্রচারে নেমে পড়েছে৷ এডিসি এলাকায় শাসক দল সিপিএমের সামনে এখন রাজনৈতিক ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে আইপিএফটি৷ অবশ্য এডিসি এলাকায় বিরোধী দলের ভোট বিভাজনের ফলে শাসক দলের খানিকটা সুবিধাও হয়েছে৷ আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে আইএনপিটি অন্য কোন দলের সঙ্গে আঁতাতে যাবে না বলে ইঙ্গিত মিলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top