News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্যবোঝাই ৫৩টি বগি নিয়ে ব্রডগেজে তিনটি ইঞ্জিনের রেল পৌঁছল ধর্মনগরে
Image

পণ্যবোঝাই ৫৩টি বগি নিয়ে ব্রডগেজে তিনটি ইঞ্জিনের রেল পৌঁছল ধর্মনগরে

BG RAILনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ পরীক্ষামূলকভাবে ব্রডগেজে পণ্যবাহী রেল এসে পৌঁছেছে আজ সন্ধ্যায় ধর্মনগর স্টেশনে৷ তাতে ট্র্যাকের কাজে ব্যবহৃত পাথর আনা হয়েছে৷ বদরপুর থেকে এই রেলটি সকালে রওনা হয়৷ তিনটি ইঞ্জিন ও ৫৩টি বগি নিয়ে সন্ধ্যায় ধর্মনগর স্টেশনে পৌঁছায় রেলটি৷ আগামীকাল আমবাসার উদ্দেশ্যে রেলটি রওনা দেবে বলে পূর্বোত্তর রেলসূত্রে জানা গেছে৷ আপাতত আমবাসা পর্যন্ত পাথর ও রেলের কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী নিয়ে আসার জন্য পণ্যবাহী রেলটি চালানো হবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷
সম্প্রতি পূর্বোত্তর রেলের নির্মাণ শাখার চিফ ইঞ্জিনিয়ার হরপাল সিং জানিয়েছিলেন আগামী ১৩ জানুয়ারি পণ্যবাহী রেল আগরতলায় পৌঁছাবে৷ সে লক্ষ্যেই নির্দিষ্ট সময়ে পণ্যবাহী রেল আগরতলায় পৌঁছানোর জন্য আজ ধর্মনগর পর্যন্ত মালবাহী ট্রেনটি চালানো হয়েছে৷ রেল সূত্রে খবর, তাতে রূপান্তরিত ব্রডগেজ লাইনের নির্মাণগত খঁুটিনাটি পরীক্ষা করে নেওয়া সম্ভব হবে৷ পাশাপাশি পাথর বোঝাই পণ্যবাহী ট্রেন এই রুটে চালানোর ফলে রেল লাইনের ক্ষমতাও পরীক্ষা করে নেওয়া সম্ভব হবে৷
রেল সূত্রে খবর, আগরতলা থেকে যাত্রীবাহী রেল আগামী ৩১ মার্চের মধ্যেই শুরু করতে চাইছে পূর্বোত্তর রেলওয়ে৷ প্রাথমিকভাবে ঐদিন থেকে পণ্যবাহী রেল চলাচল শুরু হয়ে যাবে৷ রেলের সেফটি কমিশনারের সবুজ সংকেত মিললেই আগরতলা থেকে যাত্রীবাহী রেলের সূচনা হয়ে যাবে৷ পূর্বোত্তর রেলের নির্মাণশাখার চিফ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, উদয়পুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ যথা সময়ে সম্পন্ন হবে৷ পাশাপাশি সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে৷ সোমবার সন্ধ্যায় পাথর বোঝাই পণ্যবাহী রেলটি ধর্মনগর স্টেশনে পৌঁছালে উৎসুক জনতার ভিড় লেগে যায়৷
এদিকে, যাত্রীবাহী রেল চলাচলের জন্য ব্রডগেজের লাইন পাতা সহ আনুসঙ্গিক অন্যান্য সমস্ত প্রস্তুতি চূড়ান্ত৷ পণ্যবাহী রেলও মার্চেই আগরতলায় ঢুকবে৷ সেফটি কমিশনের অনুমোদন পাওয়া গেলেই আগরতলা থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়ে যাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top