কাবুল, ৩ জানুয়ারি৷৷ পাঠানকোটে জঙ্গি হামলা নিয়ে অস্থিরতার মধ্যেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা৷ তাতে নতুন করে সন্ত্রাসের কালো মেঘ দেখা দিয়েছে ভারতের উপর৷ রবিবার রাতে উত্তর আফগানিস্তানের মাজার-এ-শরিফে স্থিত ভারতীয় দূতাবাসে চার বন্দুকধারী অতর্কিত হামলা করে৷ দূতাবাসে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের সাথে তাদের গুলির লড়াই হয়৷ তাতে দুই বন্দুকধারীকে ঘটনাস্থলেই মারতে সক্ষম হন ইন্দো-তিববত বাহিনীর জওয়ানরা৷ অন্য দুই বন্দুকধারী পালিয়ে পাশের একটি বাড়িতে আত্মগোপন করে সেখান থেকে গুলি চালাতে থাকে৷ জানা গিয়েছে, আফগান স্পেশাল ফোর্সও তাদের মোকাবিলায় যোগদান করেছেন৷ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হতাহতের ঘটনা নেই৷ সকল ভারতীয় সুরক্ষিত আছেন৷ সূত্র অনুসারে আরও জানা গিয়েছে, আফগানিস্তানস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকেই বন্দুকধারীরা টার্গেট করেছিল৷ এই ঘটনায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে৷
কাবুলে ভারতীয় দূতাবাসে হামলা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















