News Flash

  • Home
  • Uncategorized
  • মনুবাজের মহিলা পুলিশের গলার চেইন ছিনতাই
Image

মনুবাজের মহিলা পুলিশের গলার চেইন ছিনতাই

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ প্রকাশ্যে দিবালোকে মনুবাজার থানার মহিলা পুলিশের গলার সোনার চেইন ছিনাতাই করে নিয়ে গেল দুই ছিনতাইকারী৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার মনুবাজার থানার সামনেই শনিবার দুপুরে৷ চলন্ত বাইক থেকে দুই যুবক ঐ মহিলা পুলিশকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়৷ তারপর মহিলা পুলিশের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে দ্রুত গতিতে বাইক নিয়ে সাব্রুমের দিকে পালিয়ে যায়৷ সাথে সাথে এলাকাবাসী পিছু ধাওয়া করে কোন সাফল্য পায়নি৷ নম্বর বিহীন বাইকটির এখনও খোঁজ পাওয়া যায়নি৷ মৌখিকভাবে থানায় জানানোর পর কাজ না হওয়ায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ঐ মহিলা পুলিশ৷ অভিযোগ নিলেও পুলিশ খবর লেখা পর্যন্ত ছিনতাইকারীদের কোন হদিশ পায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে রীতিমতো বিস্ময়ের সঞ্চরা হয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top