News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবার মুম্বইয়ের ভারসোভাতেও করোনার ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ
Image

এবার মুম্বইয়ের ভারসোভাতেও করোনার ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : মুম্বইয়ে ফের ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ।  কান্দিভালির পর এবার ভারসোভাতেও করোনার ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে ।


পুলিশের দাবি, কান্দিভালিতে যে চক্রটি এতে শামিল ছিল, তারাই ভারসোভার একটি ফিল্ম প্রযোজনা সংস্থার দেড়শো জন কর্মী ও তাঁদের পরিবারকে ভুয়ো টিকা দিয়েছে। কান্দিভালির ভুয়ো টিকা-কাণ্ডে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  কান্দিভালি পুলিশের দাবি, এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে মণীশ ত্রিপাঠী নামে এক চিকিৎসকের নাম উঠে আসছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন তিনি।


জানা গেছে, গত ২৯ মে ‘ম্যাচবক্স পিকচার্স’-এর ১৫০ জন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। কিন্তু টিকাকরণের পরে তাঁদের কোনও সার্টিফিকেট দেওয়া হয়নি। প্রাথমিক ভাবে বলা হয়েছিল, ইতিমধ্যেই অনেকের টিকাকরণ হয়ে যাওয়াতেই সার্টিফিকেট ইস্যু করতে দেরি হচ্ছে। এই ভাবে এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও পাওয়া যায়নি সার্টিফিকেট। এদিকে কারও শরীরেই টিকাকরণের কোনও রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এরপরই এফআইআর দায়ের করা হয়।
রবিবার ভারসোভা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘কান্দিভালি পুলিশের হাতে ধরা পড়া অভিযুক্তদের বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করেছি। দু’টি কাণ্ডেই অভিযুক্তরা একই চক্রের সঙ্গে যুক্ত। কান্দিভালির ঘটনায় তদন্ত শেষ হলে অভিযুক্তদের হেফাজতে নেব।’’ 

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top