News Flash

  • Home
  • বিনোদন
  • বাংলাদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে মরিয়া ভারতীয় ফুটবল দল
Image

বাংলাদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে মরিয়া ভারতীয় ফুটবল দল

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.) : কাতারের পর বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে সোমবার প্রতিবেশি বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ হলেও, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান- তিন দেশের কাছে দ্বিতীয় পর্বের ম্যাচগুলি হয়ে দাঁড়িয়েছে এশিয়ান কাপের কোয়ালিফাইং ম্যাচ। গ্রুপের তৃতীয় স্থান পাওয়ার জন্য লড়াই জমে উঠেছে। আর সেকারণে এদিনের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ দু’দলের কাছেই। আর এই ম্যাচে জয় ছাড়া কিছুই চাইছে না ভারতীয় দল। তবে প্রতিপক্ষের প্রশংসাও করলেন ভারতীয় দলের কোচ।


দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই শক্তিশালী কাতারের কাছে নামমাত্র গোলে হারতে হয়েছে ভারতীয় দলকে। সেখানে ভারতীয় দলের পরের প্রতিপক্ষ বাংলাদেশ প্রথম ম্যাচে ড্র করেছে আফগানিস্তানের সঙ্গে। প্রথম পর্বে কলকাতার যুবভারতীতে ভারতের বিরুদ্ধে শুরুতে গোল করে ফেলেছিল বাংলাদেশ। একেবারে শেষ মুহূর্তে হেডে গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে আনেন স্টপার আদিল খান। সেক্ষেত্রে কাতারের মাটিতে এবারের ম্যাচটি ভীষণই গুরুত্বপূর্ণ।


উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা না পেলেও এশিয়ান কাপে খেলার যোগ্যতা এখনও অর্জন করতে পারে ভারতীয় দল। প্রথম ও দ্বিতীয় স্থানে কাতার এবং ওমান ধরাছোঁয়ার বাইরে। যত লড়াই বাকি তিন দলকে নিয়ে। ভারত, আফগানিস্তান এবং বাংলাদেশ। আফগানিস্তান এবং ভারত দু’দলেরই রয়েছে ৩ পয়েন্ট। বাংলাদেশের পয়েন্ট ২। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই ভারত মোটামুটি নিশ্চিতভাবেই তৃতীয় স্থানে শেষ করবে। তার কম পেলে অন্যের ভরসায় থাকতে হবে। তাই বাংলাদেশ ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া সুনীল ব্রিগেড।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top