News Flash

  • Home
  • Uncategorized
  • চিনকে টক্কর! রাশিয়া থেকে ৩৩ যুদ্ধবিমান কিনছে ভারত
Image

চিনকে টক্কর! রাশিয়া থেকে ৩৩ যুদ্ধবিমান কিনছে ভারত

নয়াদিল্লি, ২ জুলাই (হি. স): বায়ুসেনার দাবি মেনে নিল কেন্দ্র। রাশিয়া থেকে ৩৩ টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। এর মধ্যে ১২ টি সুখোই ৩০ এমকেআই। ২১ টি মিগ ২৯।

১৫ জুন, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় টহলরত ভারতীয় সেনা জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায় চিনের লাল ফৌজ। শুরু হয় দুই তরফের মধ্যে তুমুল হাতাহাতি।শহীদ হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। ওদিকে চিনের ৪৩ জন সেনা কর্মী মারা যান। এরপরই মূল নিয়ন্ত্রণরেখায় দুই তরফের বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়ে যায়। চিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য লাদাখে ইতিমধ্যেই ভারত সুখই ৩০ এমকেআই, মিগ ২৯, মিরাজ ২০০০, জাগুয়ারের মতো যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারত। পদাতিক সেনাদের নিরাপত্তার জন্য লাদাখের আকাশে চক্কর কাটছে কমব্যাট শ্রেণীর অ্যাপাচি হেলিকপ্টার।

অন্যদিকে, উত্তর লাদাখে সীমান্তের কাছে কুড়ি হাজার সেনা জওয়ান মোতায়েন করেছে পাকিস্তান। সামরিক বিশেষজ্ঞদের মতে ভারতকে দুই দিক দিয়ে ঘিরে ফেলার চক্রান্ত করেছে পাকিস্তান এবং চিন।যুদ্ধ হলে লাদাখে একইসঙ্গে ভারতকে পাকিস্তান এবং চিনের বিরুদ্ধে লড়তে হবে। সেই আশঙ্কা করেই কয়েকদিন আগে বায়ুসেনা তরফ থেকে কেন্দ্রের কাছে ১২ টি সুখোই ৩০ এমকেআই এবং ২১ টি মিগ ২৯ যুদ্ধবিমান কেনার আর্জি জানানো হয়। অবশেষে সেই আর্জি মেনে নিলো কেন্দ্র। রাশিয়া থেকে এই যুদ্ধবিমান কিনতে আর কোনো বাধা থাকবে না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে ভারতের কাছে সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ থাকা সত্ত্বেও কেন নতুন করে এগুলো কেনা হচ্ছে।

এই প্রসঙ্গে দুটি তথ্য সামনে এসেছে। প্রথমটি হল বর্তমানের রাশিয়া এই দুটি যুদ্ধবিমানের আধুনিকীকরণ করেছে। সেই আধুনিকীকরণের ফায়দা তুলতে মরিয়া ভারতীয় বায়ুসেনা। দ্বিতীয়টি হচ্ছে বিগত সময় একাধিক সুখোই এবং মিগ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সেই শূন্যতা পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৪০ বছর পর্যন্ত ভারতীয় বায়ুসেনা নিজের সেবা দিয়ে যাবে মিগ ২৯। আকাশ থেকে আকাশে যেকোনো লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম সুখোই। সম্প্রতি ব্রাহ্মমস ক্ষেপণাস্ত্র সুখোই থেকে ছোড়া হয়েছিল। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে হওয়া প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের বৈঠকে এই যুদ্ধ বিমান কেনার মঞ্জুরি দেওয়া হয়। এদিন সব মিলিয়ে ৩৮ লক্ষ ৯০০ কোটি টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ভারতের হাতে থাকা ৫৯ টি মিগ ২৯ যুদ্ধবিমান আপগ্রেডেশন এবং ২১ মিগ ২৯ কেনার জন্য ৭ হাজার ৪১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুখোই ৩০ এমকেআই ১০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাশিয়া থেকে ভারত ২৪৮ টি আকাশ থেকে আকাশে আঘাত আনতে সক্ষম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত।

উল্লেখ করা যেতে পারে, জুলাইয়ের শেষের দিকেই ভারতের হাতে আসতে চলেছে ছয়টি রাফাল যুদ্ধবিমান। অন্যদিকে এমন জল্পনা উঠছে যে ভারত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জেট প্রযুক্তির পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন যুদ্ধবিমান কিনবে। কিন্তু বিষয়টি এখনও ধোঁয়াশায় মধ্যে রয়েছে। অন্যদিকে সমর বিশেষজ্ঞদের মতে ভারত যখন বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল তখন সে মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করেছিল। সুখোই এবং মিগ ২৯ থাকা সত্ত্বেও কেন ভারত সেবার মিরাজ ব্যবহার করেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকের মতে পাহাড়ি এলাকার যুদ্ধে সুখোই থেকে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে মিরাজ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top