News Flash

Posts of - July 19, 2020

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়তে পথ দুর্ঘটনায় নিহত ছয়, আহত ৪০

কনৌজ, ১৯ জুলাই (হি. স.): দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট গভীর খাদে পড়ে গেল…

ByByadmin Jul 19, 2020

রাজস্থানে রাজনৈতিক দোলাচল নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব কপিল সিব্বল

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): করোনা মহামারীর সঙ্গে রাজস্থানের রাজনৈতিক দোলাচলের তুলনা করে বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব হলেন…

ByByadmin Jul 19, 2020

ফোনে আড়িপাতা সংবিধানবিরোধী কাজ মত বিএসপির

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): ফোনে আড়িপাতার জন্য অশোক গেহলটের সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হল বিএসপি।বিএসপির জাতীয় মুখপাত্র…

ByByadmin Jul 19, 2020

করোনা ও চিনা আগ্রাসন নিয়ে ফের সরব রাহুল

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত, গালওয়ানে চিনা আগ্রাসন এবং জিডিপি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে…

ByByadmin Jul 19, 2020
Image Not Found

দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করেছে বিচারব্যবস্থা : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং অন্যান্য আদালতগুলিতে যেভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানি প্রক্রিয়া চলছে, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রবিবার সকালে নিজের টুইট বার্তায় রবিশঙ্কর প্রসাদ লিখেছেন, করোনা মহামারীর সময় ভারতের আদালতগুলি দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করেছে।এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হয়েছে ৭৮০০ মামলার, হাইকোর্টগুলিতে হয়েছে ১.৭৫ লক্ষ মামলা, দেশের অন্যান্য আদালতে ভার্চুয়াল ৭.৩৪ লক্ষ মামলার।রবিশংকর প্রসাদ নিজের টুইট বার্তায় আরো লিখেছেন যে ভারতের ডিজিটাল প্রযুক্তি ই-গভর্নেন্সের বিভিন্ন ধারা সফল ভাবে কার্যকর করতে সহায়তা করেছে। উল্লেখ করা যেতে পারে বিগত ২৪ ঘণ্টায় গোটা ভারতজুড়ে করোনা আক্রান্ত হয়েছে ৩৮৯০২।দেশজুড়ে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭৭৬১৮।

ByByadmin Jul 19, 2020

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ছয় লক্ষের গণ্ডি

নিউইয়র্ক, ১৯ জুলাই (হি. স.): করোনার মারণ দৌরাত্ম্যে জেরবার গোটা বিশ্ব।সবথেকে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত।বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রে ঢুকে গিয়েছে করোনা।মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের সিস্টেম সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে জানানো হয়েছে যে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৬ লক্ষ। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০৪৩৫।গোটা বিশ্বজুড়েই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২১০০৪০। বিশ্বজুড়ে করোনায় সবথেকে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের।সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭০৮৫৫৫।নিহত ১৪০১১৯।তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে ব্রাজিল।সেখানে নিহত ৭৮৭৭২।

ByByadmin Jul 19, 2020
Scroll to Top