News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করেছে বিচারব্যবস্থা : রবিশঙ্কর প্রসাদ
Image

দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করেছে বিচারব্যবস্থা : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং অন্যান্য আদালতগুলিতে যেভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানি প্রক্রিয়া চলছে, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রবিবার সকালে নিজের টুইট বার্তায় রবিশঙ্কর প্রসাদ লিখেছেন, করোনা মহামারীর সময় ভারতের আদালতগুলি দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করেছে।এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হয়েছে ৭৮০০ মামলার, হাইকোর্টগুলিতে হয়েছে ১.৭৫ লক্ষ মামলা, দেশের অন্যান্য আদালতে ভার্চুয়াল ৭.৩৪ লক্ষ মামলার।রবিশংকর প্রসাদ নিজের টুইট বার্তায় আরো লিখেছেন যে ভারতের ডিজিটাল প্রযুক্তি ই-গভর্নেন্সের বিভিন্ন ধারা সফল ভাবে কার্যকর করতে সহায়তা করেছে।

উল্লেখ করা যেতে পারে বিগত ২৪ ঘণ্টায় গোটা ভারতজুড়ে করোনা আক্রান্ত হয়েছে ৩৮৯০২।দেশজুড়ে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭৭৬১৮।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top