News Flash

Image

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন মিয়া।

জানা গেছে, ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করার পর তাঁদের যাত্রাপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা থানার হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ, এর আগেও চিরঞ্জিত শীলের বাড়ি থেকে বিএসএফ একটি পিস্তল উদ্ধার করেছিল। সেই ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এদিকে, গতকাল মধ্যরাতেও আটক করার পর একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি, ২০২৩ সালের একটি এনডিপিএস মামলায় চিরঞ্জিত শীল জেল খেটেছিলেন বলেও দাবি করা হয়েছে।

বর্তমানে ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে, অভিযুক্তদের ছাড়িয়ে নিতে রাজনৈতিক প্রভাবশালী মহলের তৎপরতার যে অভিযোগ উঠেছে, তার সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষ।

Releated Posts

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026

‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচিতে পরিত্যক্ত প্রতিমার যথাযথ বিসর্জন

আগরতলা, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির মাধ্যমে পরিত্যক্ত…

ByByReshmi Debnath Sep 22, 2026

Leave a Reply

Scroll to Top