News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কাউন্সিল ভোটে পোস্টাল ব্যালট শুরু, মুঙ্গিয়াকামিতে ভোট দিলেন নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি কর্মীরা
Image

ভিলেজ কাউন্সিল ভোটে পোস্টাল ব্যালট শুরু, মুঙ্গিয়াকামিতে ভোট দিলেন নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর:
আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। তার আগে মঙ্গলবার থেকে শুরু হল নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ। মুঙ্গিয়াকামি আরডি ব্লক এলাকায় মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ প্রক্রিয়া।

নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার-সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মীরা। ভোটের দিন তাঁরা নিজ নিজ দায়িত্বে নিয়োজিত থাকায় তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই মুঙ্গিয়াকামি আরডি ব্লক এলাকার নির্ধারিত কেন্দ্রে নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি কর্মীরা উপস্থিত হয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সংক্রান্ত বিধি ও নিয়ম মেনেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মুঙ্গিয়াকামি আরডি ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও অভিজিৎ কুমার দাসের তত্ত্বাবধানে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের এই প্রক্রিয়া পরিচালিত হয়।

এদিকে আগামী ২৮ সেপ্টেম্বরের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতিও জোরকদমে চলছে। নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হওয়ায় নির্বাচনী প্রক্রিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হল।

Releated Posts

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026

‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচিতে পরিত্যক্ত প্রতিমার যথাযথ বিসর্জন

আগরতলা, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির মাধ্যমে পরিত্যক্ত…

ByByReshmi Debnath Sep 22, 2026

হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা খতিয়ে দেখতে বিধায়কের পরিদর্শন, পার্কিং ব্যবস্থায় ১০ লক্ষ টাকা বরাদ্দ

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শন…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

শ্রমিকদের বোনাস-অনুদান দ্রুত প্রদানের দাবিতে পথে সিআইটিইউ

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন শারদ উৎসবের আগে বিভিন্ন পেশার শ্রমিকদের বোনাস ও অনুদান বা এক্সগ্রেশিয়া দ্রুত প্রদানের দাবিতে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

Leave a Reply

Scroll to Top