News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ধারিত করা হল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পূজার তারিখ
Image

নির্ধারিত করা হল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পূজার তারিখ

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পূজার নির্ঘন্ট নির্ধারণ করা হল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতিতে ৫ আগস্ট ভূমি পূজা হবে। তিন ঘণ্টার এই কার্যক্রমে যোগ দেওয়া ছাড়াও অযোধ্যার হানুমানগড়ি মন্দির দর্শন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল শনিবার সার্কিট হাউসে।বৈঠকে অযোধ্যায় ভূমি পূজার নির্ঘন্ট ৩ থেকে ৫ আগস্টের মধ্যে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া হয়েছিল।ভূমি পূজার দিন প্রধানমন্ত্রী যাতে উপস্থিত থাকে সেই জন্য তাকে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল।অবশেষে নির্ধারিত হল ভূমি পূজার নির্ঘন্ট। প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয়েছিল।বৈঠক শেষে চম্পত রাই জানিয়েছিলেন যে নির্মাণ প্রক্রিয়া শুরু হওয়ার দিন থেকে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে সুবৃহৎ রাম মন্দির নির্মাণ করতে। লারসেন এন্ড টিউব্র এই মন্দির নির্মাণ করবে।সম্পুরা মার্বেলের পাথর দিয়ে মন্দিরটি নির্মিত করা হবে।ইতিমধ্যেই মাটির নমুনা সংগ্রহ করা গিয়েছে।তার ওপর ভিত্তি করেই মন্দিরের নকশা বানানো হবে। মন্দিরের শিখরগুলির উচ্চতা ১৬১ মিটার উঁচু হবে।তিনটি জায়গায় পাঁচটি গম্বুজ হবে।অর্থ সাহায্য আসবে দেশের চার লক্ষ জায়গায় ১০ কোটি পরিবারের তরফ থেকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top