News Flash

  • Home
  • Uncategorized
  • টুইটারে প্রধানমন্ত্রীর ফলোয়ার বেড়ে দাঁড়াল ৬ কোটি
Image

টুইটারে প্রধানমন্ত্রীর ফলোয়ার বেড়ে দাঁড়াল ৬ কোটি

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): সামাজিক মাধ্যমের মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অব্যাহত।তার ফলোয়ারের সংখ্যা টুইটারে বেড়ে দাঁড়িয়েছে ছয় কোটি। দেশজুড়ে করোনা সংক্রমণ এবং পূর্ব লাদাখের গালওয়ানে চিনা আগ্রাসনের পরও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যে একেবারে টলেনি তার প্রমাণ টুইটারে বেড়ে চলা ফলোয়ারের সংখ্যা।

গত বছর সেপ্টেম্বরে টুইটারে প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা ছিল পাঁচ কোটি। এই কয়েক মাসের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় কোটিতে। প্রধানমন্ত্রী ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটারের ফলোয়ারের সংখ্যা হচ্ছে দুই কোটি ১৬ লক্ষ। ২০১৩ সালের মে মাসে টুইটারে যোগ দেন অমিত শাহ। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে সক্রিয় ২০১৩ সালের এপ্রিল মাস থেকে। বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা এক কোটি ৭৮ লক্ষ। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইটারে ফলোয়ারের সংখ্যা এক কোটি ৫২ লক্ষ।২০১৫ সালের এপ্রিলে টুইটারে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী।

উল্লেখ করা যেতে পারে এদের সবার আগে টুইটারে নিজের অ্যাকাউন্ট খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।২০০৯ সালের জানুয়ারি মাসে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন। প্রযুক্তির প্রতি বরাবরই টান রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কয়েক দশক আগে ভারতে রাজনৈতিক নেতারা যখন ইমেইল ব্যবহার করতে অনীহা দেখাতো। তখন রীতিমতো ব্যক্তিগত ল্যাপটপ চালিয়ে ই-মেইল ব্যবহারে পারদর্শী হয়ে উঠেছিলেন তৎকালীন বিজেপি কার্যকর্তা নরেন্দ্র মোদী। এমনকি ভারতে যখন প্রথম ডিজিটাল ক্যামেরার প্রচলন হল সেখানেও অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনায় অগ্রণী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতকে ডিজিটাল ইন্ডিয়ায় পরিণত করার জন্য নিজের উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের নজির রেখেছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top