News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার
Image

খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন: খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি বিধানসভা এলাকার চামুবস্তিতে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা সত্যবতী সাধু  মারা গেছেন বলে অভিযোগ পরিবারের। ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুন সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ চামুবস্তি এলাকার বাসিন্দা গণেশ সাধুর উপর কয়েকজন ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী নিয়তি সাধু, কন্যা স্মৃতি সাধু এবং মা সত্যবতী সাধুও হামলার শিকার হন বলে দাবি পরিবারের।

আহত স্মৃতি সাধুর অভিযোগ, হামলাকারীরা তাদের উপর বেধড়ক মারধর চালায়। এতে পরিবারের চার সদস্যই গুরুতরভাবে আহত হন। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হন বৃদ্ধা সত্যবতী সাধু। পরিবারের দাবি, তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল, যার ফলে তিনি গুরুতর জখম হন।

অভিযোগ, ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নানা বাধার সম্মুখীন হতে হয় পরিবারকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার ভোরে সত্যবতী সাধুর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে, ঘটনার পরপরই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা নেয়নি বলে অভিযোগ তুলেছে আক্রান্ত পরিবার। যদিও পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে চাম্পাহাওর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবারের সদস্যরা। এলাকাজুড়েও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

Releated Posts

আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী অটো এবং একটি…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাজধানীতে বেআইনি মাংসের দোকানের বিরুদ্ধে নিগমের অভিযান, একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা মাংসের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার বড়সড় উচ্ছেদ অভিযান…

ByByReshmi Debnath Jun 9, 2026

রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা…

ByByReshmi Debnath Jun 9, 2026

মৎস্য দপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি প্রাক্তন বিধায়ক সুধন দাসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: মৎস্য দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি…

ByByReshmi Debnath Jun 9, 2026

Leave a Reply

Scroll to Top