News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও
Image

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল বাড়িতে হানা দিয়ে নগদ প্রায় তিন লক্ষ টাকা, স্বর্ণালংকার, রূপার গয়নাসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ।

জানা গেছে, ওই বাড়ির বাসিন্দা বিষ্ণু ঘোষ ও তাঁর স্ত্রী গত ৩ জুন ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে যান। মঙ্গলবার বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান, ঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ অর্থ ও গয়নাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উধাও। এরপরই বিষয়টি আমতলী থানায় জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি ক্রয়ের উদ্দেশ্যে নগদ অর্থ বাড়িতে রাখা ছিল। সেই সঙ্গে ঘরে থাকা স্বর্ণ ও রূপার গয়নাও চোরেরা নিয়ে যায়। হঠাৎ করে এত বড় ক্ষতির মুখে পড়ে পরিবারটি কার্যত নিঃস্ব হয়ে পড়েছে বলে দাবি করেন গৃহকর্ত্রীর।
তিনি জানান, তাঁর স্বামী দীর্ঘদিনের পরিশ্রমে কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেছিলেন। জমি কেনার স্বপ্ন নিয়ে সেই অর্থ ঘরে রাখা হলেও এক নিমেষে সবকিছু হারিয়ে গেছে। ঘটনার পর পরিবারটি গভীর মানসিক আঘাতের মধ্যে রয়েছে।

এদিকে, ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত চুরি যাওয়া নগদ অর্থ বা গয়না উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top