News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মনগর শহরে ভারী যানবাহনের দাপট, বেহাল সড়কব্যবস্থা; ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা
Image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মনগর শহরে ভারী যানবাহনের দাপট, বেহাল সড়কব্যবস্থা; ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা

নিজস্ব ধর্মনগর, ৯ জুন: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে ভারী পণ্যবাহী হাইভা গাড়ির অবাধ চলাচলের ফলে শহরের প্রধান সড়কগুলির অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের তরফে শহরের নির্দিষ্ট কয়েকটি সড়কে ভারী যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ জারি থাকলেও বাস্তবে সেই নিয়ম কার্যকর হচ্ছে না বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।

অভিযোগ অনুযায়ী, রাতের বিভিন্ন সময়ে একাধিক হাইভা গাড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করে যাতায়াত করছে। অতিরিক্ত ওজন বহনকারী এসব যানবাহনের চাপে রাস্তার পিচঢালা অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অনেকের মতে, ট্রাফিক বিভাগের নজরদারি মূলত হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে জরিমানা আদায়ের মধ্যেই সীমাবদ্ধ। অথচ শহরের রাস্তাঘাটের ক্ষতির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত ভারী যানবাহনের অবাধ চলাচল রোধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

শহরের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই রাস্তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে উঠেছে যে, সামান্য বৃষ্টিতেই গর্তে জল জমে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী, অটোচালকসহ সাধারণ নাগরিকরা।

নাগরিকদের দাবি, অবিলম্বে শহরের মধ্যে হাইভা ও অন্যান্য অতিভারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে এবং বিকল্প রুট ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি শহরের ক্ষতিগ্রস্ত সড়কগুলির দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
এদিকে, শহরের প্রধান সড়কে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে নিয়ম ভঙ্গ করে এসব গাড়ি অবাধে চলাচল করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। বিষয়টি ঘিরে প্রশাসন ও ট্রাফিক বিভাগের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
ধর্মনগরবাসীর একটাই দাবি— শহরের রাস্তাঘাট রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন যেন দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে। অন্যথায় আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top