News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
Image

রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মানোন্নয়নের লক্ষ্যে ৫৬২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার ২২৬টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে রাজ্যবাসীর কল্যাণে রাজ্য সরকার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আওতায় আরও ৪টি প্রকল্প চালু করেছে। মন্ত্রী বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় ২০২৫-২৬ অর্থবর্ষে ১৮ বছর ও তার বেশি বয়সের ৪৫ জনকে এই প্রকল্পে ৫০ হাজার টাকা করে সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় ফিক্সড ডিপোজিটের মাধ্যমে ১০৫ জন কন্যা শিশুকে সহায়তা করা হয়েছে। চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন্স উইথ ইন্টেলেকচুয়াল ডিজেবিলিটি প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে ২০২৫-২৬ অর্থবর্ষে ৫ হাজার টাকা করে ৩,৪৯২ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। মানসিক প্রতিবন্ধীদের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে ৫ কোটি টাকা ব্যয়ে একটি রিক্রিয়েশন সেন্টার ফর ইন্টেলেকচুয়াল ডিজেবিলিটিস স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে সরকার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মাধ্যমে ২০ হাজার ২৭ জনকে প্রতিমাসে ২ হাজার টাকা করে দিব্যাঙ্গ ভাতা প্রদান করছে। ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৩,৫৫৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে আরও ৫ হাজার কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যের ১০০ শতাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা। মিশন বাৎসল্যের আওতায় দক্ষিণ ত্রিপুরা জেলায় ৫ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে একটি সমন্বিত শিশু আবাস এবং ঊনকোটি জেলায় ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে কন্যা শিশুদের জন্য একটি সরকারি শিশু আবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও ধরতি আবা জনজাতি অভিযান প্রকল্পে জনজাতি এলাকায় আরও ১১৯টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে মোট ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী মাড়ু বন্দনা যোজনায় ২০২৫-২৬ অর্থবছরে রাজ্যে মোট ৪৬ হাজার ৯০৪ জনকে ১২ কোটি ৭৫ লক্ষ ৫৮ হাজার টাকা সহায়তা করা হয়েছে। এই প্রকল্পে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩,৩০৩ জনকে সহায়তা প্রদান করা হয়। রাজ্য সামাজিক সহায়তা কর্মসূচি ও মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা কর্মসূচিতে রাজ্য সরকার ৩৫টির বেশি সামাজিক পেনশন প্রকল্পে ভাতা প্রদান করছে। কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ আবাসের ব্যবস্থা সুনিশ্চিত করতে রাজ্যে ৪টি সখী নিবাস করা হয়েছে। এছাড়া কর্মজীবী মহিলাদের সুবিধার জন্য ১১৪ কোটি টাকা ব্যয়ে ১০টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের কাজ চলছে।

সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী বলেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের দেশের ২০টি রাজ্যের থেকেও বেশি অনারিয়াম দেওয়া হচ্ছে। সিস্টেম পরিবর্তনের কারণে অঙ্গনওয়াড়ি কর্মীদের এপ্রিল ও মে মাসের অনারিয়াম দিতে যে সমস্যা দেখা দিয়েছিল বর্তমানে সেই সমস্যার সমাধান করা হয়েছে। দেশের কোনও রাজ্যই এখনও অঙ্গনওয়াড়ি কর্মীদের রেগুলার ও তাদের গ্র্যাচুয়িটি দেওয়া হয়নি। সেগুলি এখনও বিচারাধীন রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ প্রজেক্টভিত্তিক হয়ে থাকে। এছাড়াও তিনি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অন্যান্য প্রকল্পগুলির বিভিন্ন পরিষেবা নিয়েও বক্তব্য রাখেন। তিনি জানান, আগামী ১৪, ১৫ এবং ১৬ জুন রাজ্যের বিভিন্ন স্থানে জনকল্যাণ শিবিরের মাধ্যমে ঘোষিত ৪টি নতুন প্রকল্পের সাথে মানুষদের আরও বেশি করে যুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা এল, রাঞ্চল।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top