News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে পৃথক স্থানে ত্রিশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই
Image

পাচারকালে পৃথক স্থানে ত্রিশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারী রয়েছে৷ প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সুরক্ষা বাহিনীর এই অভিযান আর এতে ব্যাপক হারে সফলতাও আসছে৷ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ এবং স্থানীয় এসডিপিও মলয়নগর এলাকায় একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ৪২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক উত্তরপ্রদেশের বাসিন্দা আমানত আলিকে৷ জানা গিয়েছে শনিবার রাতে পেট্রোলিংয়ের সময় পুলিশ গাড়িটিকে আটক করে৷ গাড়ির নম্বর ইউপি-২১-এএম-১৮৬১৷ পুলিশ জানিয়েছে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা৷

এমনই এক অভিযানে শনিবার গভীর রাতে ১৩ কেজি শুকনো গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ জওয়ানরা৷ ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার গভীর রাতে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত ভবানীপুর পঞ্চায়েত এলাকার সীমান্ত গ্রাম দুর্লভপুরে সীমান্ত পারাপার হওয়ার আগে রাস্তার পাশে শুকনো গাঁজার বস্তা সহ দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে জওয়ানরা তাদের দিকে এগিয়ে যান৷ জওয়ানরা তাদের দিকে এগিয়ে যেতে দেখে পাচারকারী পালানোর চেষ্টা করে৷ এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর পাচারকারীকে আটক করতে সক্ষম হন জওয়ানরা৷ জানা গেছে, জিজ্ঞাসাবাদকালে ধৃত পাচারকারীর কাছ থেকে বেশ কয়েকটি বাংলাদেশী সিমকার্ড পাওয়া গেছে৷ একটি ভারতীয় সিমকার্ড সহ মোবাইল ফোনও পাওয়া গেছে৷ রবিবার তাকে গাঁজাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা গেছে তের কেজি গাঁজার বাজারমূল্য ৬৫ হাজার টাকা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top