News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিয়দর্শিনীর প্রতি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ
Image

প্রিয়দর্শিনীর প্রতি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর শততম জন্মজয়ন্তীতে তার প্রতি ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ।’ অন্যদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশের তৃতীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর শততম জন্মজয়ন্তী গোটা দেশ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।’
অন্যদিকে রবিবার সকালে রাজধানী দিল্লির শক্তিস্থলে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের মহিলা মোর্চার পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, দূরদৃষ্টিসম্পন্ন এবং বিশ্ববন্দিত দেশের প্রথম প্রধানমন্ত্রীর শতবর্ষ উপলক্ষ্যে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
উল্লেখ্য ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ, ব্যাঙ্কগুলি রাষ্ট্রীয়করণ, টেলিভিশনকে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার মতো একাধিকসহ গঠনমূলক কাজ তাঁর আমলে হয়েছে। পাশাপাশি জরুরী অবস্থা এবং স্বর্ণ মন্দিরে অপরেশন ব্লু-স্টার চালানোর মতো ঘটনায় বিতর্কে জড়িয়েছেন তিনি।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top