News Flash

  • Home
  • Uncategorized
  • বাবার সামনে মেয়েকে উত্যক্ত করল এক দুষ্কৃতি
Image

বাবার সামনে মেয়েকে উত্যক্ত করল এক দুষ্কৃতি

বারুইপুর, ৫ আগস্ট (হি.স) : বাবার সামনে মেয়েকে ইভটিজিং করল এক যুবক । ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বারুইপুর স্টেশনে। আরপিএফ সূত্রে জানানো হয়েছে যে শুক্রবার গভীর রাতে বাবাকে নিয়ে বারুইপুর স্টেশনের লেভেল ক্রসিং পাড় হওয়ার সময় শুভ মাহাতো নামে এক যুবক মেয়েটিকে তার বাবার সামনে উত্যক্ত করতে শুরু করে।এরপর মেয়েটি আরপিএফের কাছে অভিযোগ জানায় । যুবতীর অভিযোগের ভিত্তিতে আরপিএফ অভিযুক্ত শুভ মাহাতোকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার অভিযুক্ত শুভ মাহাতোকে শিয়ালদহ আদালতে তোলা হবে । সূত্র থেকে আরও জানা যাচ্ছে শুভ মাহাতো এর আগেও বহু অপরাধমূলক কাজে লিপ্ত ছিল। পুলিশের সঙ্গে মারপিট করার জন্য এর আগে তাকে জেলেও যেতে হয়েছে ।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top