বারুইপুর, ৫ আগস্ট (হি.স) : বাবার সামনে মেয়েকে ইভটিজিং করল এক যুবক । ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বারুইপুর স্টেশনে। আরপিএফ সূত্রে জানানো হয়েছে যে শুক্রবার গভীর রাতে
বাবাকে নিয়ে বারুইপুর স্টেশনের লেভেল ক্রসিং পাড় হওয়ার সময় শুভ মাহাতো নামে এক যুবক মেয়েটিকে তার বাবার সামনে উত্যক্ত করতে শুরু করে।এরপর মেয়েটি আরপিএফের কাছে অভিযোগ জানায় । যুবতীর অভিযোগের ভিত্তিতে আরপিএফ অভিযুক্ত শুভ মাহাতোকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার অভিযুক্ত শুভ মাহাতোকে শিয়ালদহ আদালতে তোলা হবে । সূত্র থেকে আরও জানা যাচ্ছে শুভ মাহাতো এর আগেও বহু অপরাধমূলক কাজে লিপ্ত ছিল। পুলিশের সঙ্গে মারপিট করার জন্য এর আগে তাকে জেলেও যেতে হয়েছে ।

বাবার সামনে মেয়েকে উত্যক্ত করল এক দুষ্কৃতি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















