News Flash

  • Home
  • Uncategorized
  • মাইগঙ্গায় রেলে কাটা পড়ে স্ত্রী ও কন্যার পর বৃদ্ধের মৃত্যু
Image

মাইগঙ্গায় রেলে কাটা পড়ে স্ত্রী ও কন্যার পর বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ আগষ্ট৷৷ রেশনের দোকানে যাওয়ার পথে রেলে কাটা পড়ে মৃত্যু হল ষাট বছরের এক বৃদ্ধের৷ মৃতের নাম সন্তোষ মজুমদার৷ বড়ী তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দশটা নাগাদ মাইগঙ্গা এলাকায়৷
এদিন মাইগঙ্গা এলাকার বাসিন্দা সন্তোষ মজুমদার রেশন দোকানে যাচ্ছিলেন৷ বাড়ি থেকে সামান্য দূর যেতেই আগরতলা থেকে ধর্মনগরগামী রেলের নীচে কাটা পড়ে সন্তোষ মজুমদার৷ পরে এলাকার পার্শ্ববর্তী লোকেরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সন্তোষ মজুমদারের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ পরে মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ এদিকে, জানা গিয়েছে কয়েক বছর আগে সন্তোর মজুমদারের স্ত্রী ও মেয়ে রেলে কাটা পড়ে মারা গিয়েছিল৷ এদিকে মাইগঙ্গা এলাকায় বিগত কয়েক বছরে দশজনের বেশী রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top