News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে পাক সেনার গুলি বর্ষণ, জখম দু’জন ভারতীয় জওয়ান
Image

পুঞ্চে পাক সেনার গুলি বর্ষণ, জখম দু’জন ভারতীয় জওয়ান

শ্রীনগর, ২৯ জুন (হি.স.): বিনা প্ররোচনায় ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| গভীর রাত ১.৩০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করতে শুরু করে পাক সেনাবাহিনী| শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সৈন্য| তবে দুঃসংবাদ হল, পাক সেনাবাহিনীর গুলিতে জখম হয়েছেন দু’জন ভারতীয় জওয়ান| তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ৱুধবার মধ্যরাতের কিছু পরে, গভীর রাত ১.৩০ মিনিট থেকে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সৈন্য| পাক সেনাবাহিনী ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালায়| এই ঘটনায় দু’জন ভারতীয় জওয়ান জখম হয়েছেন|
উল্লেখ্য, ৱুধবারও জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চ জেলায় সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে, শেল ফাটিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করে পাকিস্তানি সৈন্য| চুপ থাকেননি ভারতীয় জওয়ানরা| যোগ্য জবাব ফিরিয়ে দেওয়া হয়েছে শত্রুপক্ষকে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top