News Flash

  • Home
  • Uncategorized
  • প্রসূতির মৃত্যুতে উত্তেজনা বিলোনীয়া হাসপাতালে, ডাক্তারের বিরুদ্ধে মামলা
Image

প্রসূতির মৃত্যুতে উত্তেজনা বিলোনীয়া হাসপাতালে, ডাক্তারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ ভুল চিকিৎসার কারণে সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এক উপজাতি রমণির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা নাগাদ বিলোনীয়া হাসপাতালে প্রসব যন্ত্রণা কাতর অমলদেবী ত্রিপুরাকে ভর্তি করা হয়৷ তার বাড়ি বিলোনীয়া মনুরমুখ বাহাদুর পাড়া এলাকায়৷ মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুশান্ত সাহা তাঁর অবস্থা দেখে প্রথমে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু, ভর্তি হওয়ার পর কিছুক্ষনের মধ্যে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে চিকিৎসক জানান বিলোনীয়া হাসপাতালেই প্রসব করানো হবে৷ বুধবার ভোর রাত ৩টা ৩৫ মিনিটে অমলদেবী ত্রিপুরা এক পুত্র সন্তানের জন্ম দেন৷ কিন্তু, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল বলে চিকিৎসক ডাঃ সুশান্ত সাহা তাকে একটি ইঞ্জেকশন দেন৷ সাথে অন্যান্য প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছিল৷ আজ সকালে আরো একটি ইঞ্জেকশন দেওয়া হয়৷ সকালের ইঞ্জেকশনটি দেওয়ার কিছুক্ষনের মধ্যেই সকাল সাড়ে সাতটা নাগাদ তার মৃত্যু হয়৷ খবর পেয়ে মহারাণী আউট পোস্টে কর্মরত তার স্বামী রাজেন্দ্র ত্রিপুরা হাসপাতালে ছুটে আসেন এবং চিকিৎসকের কাছে মৃত্যুর কারণ জানতে চান৷ এই ঘটনায় হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে এসডিএমও ডাঃ জগদীশ নমঃ ময়না তদন্তের জন্য একটি বোর্ড গঠন করেন৷ ময়না তদন্তের রিপোর্টে বলা হয়, অতিরিক্ত রক্তক্ষরণে হৃদযন্ত্রের ধমনীতে রক্ত প্রবেশ করে ঐ মহিলার মৃত্যু হয়েছে৷ মৃতার বাবা কৃষ্ণবাদী ত্রিপুরা বিলোনীয়া থানায় ডাঃ সুশান্ত সাহা’র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top