News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদে নাশকতার ছক বানচাল, চিত্তরঞ্জন রোডে মসজিদের কাছে উদ্ধার তিনটি তাজা বোমা
Image

ঈদে নাশকতার ছক বানচাল, চিত্তরঞ্জন রোডে মসজিদের কাছে উদ্ধার তিনটি তাজা বোমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ ঈদের প্রাকমূহূর্তে বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল শহর আগরতলা৷ গেদু

চিত্তরঞ্জন রোডে গেদু মিয়ার মসজিদের কাছে তিনটি তাজা বোমা উদ্ধার৷ ছবি নিজস্ব৷

মিয়ার মসজিদ থেকে কয়েক মিটার দূরত্বে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৩টি তাজা বোমা৷ গোয়েন্দা পুলিশ গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার নাকের ডগায় চিত্তরঞ্জন রোর্ডে ৩টি বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ বম্ব স্কোয়াডের কর্মীরা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়৷ ঈদের সময় বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল আশঙ্কা আরক্ষা প্রশাসনের৷ জনবহুল এলাকায় ব্যাগবন্দী করে বোমা ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে চাঞ্চল্য জনমনে৷ কৌতুহলী জনতা ভিড় জমায় চিত্তরঞ্জন রোডে৷ কড়া নিরাপত্তার বলয়ে বোম স্কোয়াডের বিশেষ টিম উদ্ধার করতে গিয়ে রীতিমতো কালঘাম ঝড়িয়েছে৷ প্রশ্ণ উঠছে কিভাবে মসজিদ সংলগ্ণ এলাকায় বোমা রাখার পর দুসৃকতী পালিয়ে গিয়েছে৷ জঙ্গী নাশকতার কোন রেড অ্যালার্টও জারি করেনি স্বরাষ্ট্র দপ্তর৷ শহরের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করতে বড়সড় নাশকতার ছক কষতে কোন জঙ্গী সংগঠন বোমা রেখেছে কোন তথ্য বের করতে পারেনি আরক্ষা প্রশাসন৷ বোম্ব স্কোয়াডের জনৈক আধিকারীক জানায়, বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে৷ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে নিস্ক্রিয় করা হয়েছে৷ দেশী বোমা বলে প্রাথমিক অনুমান বিশেষজ্ঞদের৷ ৩টি বোমা উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর৷ রাজ্য জুড়ে গোয়েন্দা পুলিশকে সতর্কতা জারি করা হয়েছে বলে আরক্ষা প্রশাসন সূত্রে খবর৷ শহরের অন্য কোন জায়গায় তাজা বোমা রাখা হয়েছে কিনা নাশকতা করতে চিরুনী  তল্লাশী শুরু করেছে গোয়েন্দা পুলিশের সিভিল কর্মীরা৷ ঈদকে সামনে রেখে মসজিদগুলির সামনে বাড়ানোর হয়েছে বাড়তি টহলদারী৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top