News Flash

  • Home
  • Uncategorized
  • ছাটাই কর্মী পুনঃনিয়োগের দাবীতে বিক্ষোভ টিএমসি’তে
Image

ছাটাই কর্মী পুনঃনিয়োগের দাবীতে বিক্ষোভ টিএমসি’তে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ১৯ জন সাফাই কর্মী ছাটাই ঘিরে ধুন্দুমার কান্ড ঘটেছে ত্রিপুরা মেডিক্যাল কলেজে৷ শুক্রবার সকালে হাপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি করে বিক্ষোভ, আন্দোলন গড়ে তুলেন৷ অভিযোগ, কোন আগাম কথাবার্তা ছাড়াই সাফাই কর্মীদের দায়িত্বপ্রাপ্ত এ এস এস কর্মকর্তারা কোন নজর দারি করেনি৷ দীর্ঘদিন হাসপাতাল সাফাই কাজ সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলালেও হঠাৎ কর্মচ্যুতি৷ প্রতিবাদে সরব আম্বেদকর হসপিটাল ওয়াকার্স ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ আন্দোলন গড়ে তোলেন৷ ১৯ জন ছাটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগ করার দাবীতে হাসপাতালের মূল ফাটকের সামনে আন্দোলন জারি রাখেন৷ দীর্ঘ সময় পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনকারী হসপিটাল ওয়াকার্স ইউনিয়নের নেতৃত্বকে লিখিতভাবে দাবী জানানোর কথা বলেন৷ পুনঃনিয়োগ সহ চাকরীর গ্যারান্টি সম্বলিত দাবী সনদ পেয়ে এ এস এস’র কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে৷ যতদূর জানা গেছে, আধিকারীকদের আশ্বাসে সহকর্মীরা কাজে যোগদান করলেও ছাটাইকৃত ১৯ জন কর্মী এখনো চাকরীর, নিশ্চয়তায় উদ্বগ্ণ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top