News Flash

  • Home
  • Uncategorized
  • ঋশিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে বিস্ফোরণ, বিঘ্নিত চারধাম যাত্রা
Image

ঋশিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে বিস্ফোরণ, বিঘ্নিত চারধাম যাত্রা

ঋশিকেশ, ২৩ জুন (হি.স.): ঋশিকেশ-বদ্রীনাথ ৫৮ নম্বর জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিঘ্নিত হল চারধাম যাত্রা| শুক্রবার সকালে খঁাকরার কাছে ঋষিকেশ-বদ্রীনাথ ৫৮ নম্বর জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| পরপর বেশ কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা| দাউদাউ করে জ্বলতে থাকে সিলিন্ডার ভর্তি ট্রাকটি| তবে অক্ষত রয়েছেন ট্রাকের চালক| এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ঋষিকেশ-বদ্রীনাথ ৫৮ নম্বর জাতীয় সড়ক| দুর্ভোগে পড়েন চারধাম যাত্রার পূণ্যার্থীরা|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে ৫৮ নম্বর জাতীয় সড়ক ধরে ঋষিকেশ থেকে বদ্রীনাথের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডেন সংস্থার গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক| খঁাকরার কাছে আচমকাই সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ ঘটে| আগুন ধরে যায় ট্রাকটিতে| এখনও পর্যন্ত বিস্ফোরণের আসল কারণ জানা যায়নি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top