News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ যন্ত্রণায় ক্ষুব্ধ গ্রাহকদের পথ অবরোধ
Image

বিদ্যুৎ যন্ত্রণায় ক্ষুব্ধ গ্রাহকদের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২০ জুন৷৷ সামান্য বাতাস ও বৃষ্টিতে দিনের পর দিন বিদ্যুৎ এর দেখা পাওয়া যায় না৷ ছেলে মেয়েদের পড়াশুনা বিঘ্নিত হচ্ছে৷ গরমে কচিকাঁচাদের নাজেহাল অবস্থা৷ এই নরক যন্ত্রনা থেকে পরিত্রানের জন্য ইন্ধিরা চৌমুহনির জনগণ বাধ্য হয়ে বিশালগড় বক্সনগর সড়ক আজ বিকাল চারটায় অবরোধ করে৷ ফলে উভয় দিকে শত শত যানবাহন আটকে পড়ে৷ খবরে জানা যায়, বিশালগড় থানার অন্তর্গত ইন্ধিরা চৌমুহনী এলাকায় চার দিন ধরে বিদ্যুৎ নেই৷ বিদ্যুৎ অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করলেও তা সারাইয়ের কোন উদ্যোগ নেয় না বলে এলাকাবাসীর অভিযোগ৷
তাদের অভিযোগে আরো জানা যায় প্রতিদিন প্রায় ১৩/১৪ ঘন্টা বিদ্যুৎ থাকে না৷ জাঙ্গালিয়া সাবস্টেশনের সাথে যোগাযোগ করলে তারা মেইন পাওয়ার নেই নতুবা স্থানীয় কোন সমস্যার অজুহাত দেখান বলে অভিযোগ৷ স্থানীয় কল অফিসের কর্মীরাও কর্মী স্বল্পতার অজুহাতে সমস্যা সমাধান করেনা৷ বিগত চার দিন ধরে ইন্ধিরা চৌমুহনীর ট্রান্সফরমার বিকল হয়ে আছে৷ খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের কর্তাদের৷ কিন্তু ট্রান্সফর্মার সারাইয়ের কোন উদ্যোগ নেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ৷ বিদ্যুৎ চপলতা ও ৪ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় এই এলাকায় ছেলে মেয়েদের পড়াশুনা ভীষণ ভাবে বিঘ্নিত হচ্ছে৷ তাছাড়া বিভিন্ন সুকলে এখন পরীক্ষা চলছে ফলে ছাত্র ছাত্রীরা ভাল ভাবে প্রস্তুতি নিতে পারছে না৷ গরমের সময় কচিকাঁচাদের অবস্থা নাজেহাল হয়৷ তাই বাধ্য হয়ে এলাকাবাসী বিশালগড় বক্সনগর সড়কটি অবরোধ করে৷ দুদিকে শত শত যানবাহন আটকে পরে৷ ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ বিশালগড় বিদ্যুৎ নিগমের এক কর্তা আগামীকাল সকাল ৮টার মধ্যে নতুন ট্রান্সফর্মার লাগানো হবে এবং বিদ্যুৎ চপলতা বন্ধের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ৷ আগামীকাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলন যাবে বলে হুশিয়ারি দেয় এলাকায় জনগণ৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top