নিজস্ব প্রতিনিধি আগরতলা, ১৮ জুন৷৷ পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধু আত্মহত্যা করেছেন৷ জানা গেছে সোনামুড়া বিজয়নগরের বাসিন্দা শ্রীদেবী দেববর্র্মর ৮ বছর আগের এলাকারই বিমল দেববর্র্মর সাথে বিয়ে হয়েছিল৷ কিন্তু বিয়ের তিন বছর পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়৷ তাদের দুই সন্তান রয়েছে৷ পারিবারিক সূত্রে জানাগেছে গতকাল রাতে স্বামী স্ত্রী মিলে একসাথে মদ্যপান করেছেন৷ মদের আসরেই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়৷ রাতে স্বামী হঠাত টের পান তার স্ত্রী বমি করছিলেন৷ সঙ্গে সঙ্গে তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ রবিবার সকাল ৭ টা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ মৃতার স্বামী জানিয়েছেন, রাত আনুমানিক ৩ টার দিকে তার স্ত্রী বিষ পান করেছেন বলে তিনি অনুমান করছেন৷

পারিবারিক বিবাদের জেরে বিষপানে আত্মঘাতী গৃহবধূ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















