News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনে ঘুষকাণ্ডে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর–এর নির্দেশ
Image

উপনির্বাচনে ঘুষকাণ্ডে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর–এর নির্দেশ

চেন্নাই, ১৮ জুন (হি.স.) : জয়ললিতার মৃত্যুর পর তাঁর কেন্দ্র আর কে নগর উপনির্বাচনে ঘুষকাণ্ডের জের, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীর বিরুদ্ধে এফআইআর–এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। উপনির্বাচনে আর কে নগরের দখল নিতে শশিকলা শিবির ভোটারদের বিপুল পরিমানে টাকা ছড়িয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীর বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে পেতেই তাঁর বিরুদ্ধে এফআইআর–এর নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
আর কে নগরে উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে দায়ের করা আরটিআইয়ের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তাতেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্করের বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হওয়া নথিপত্র থেকে জানা যায় প্রায় ৯০ কোটি টাকা আরকে নগরে ভোটারদের বিলি করেছিল শশিকলা শিবির। তারপরেই সেখানকার ভোট বাতিল করে দেয় নির্বাচন কমিশন। দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে জেরা করা হয় এই ঘটনায় অভিযুক্ত শশিকলার ভাইপো এডিএমকে সহ সাধারণ সম্পাদক দীনকরণকে। ইডির হাতে গ্রেফতারও হন তিনি। সপ্তাহ খানেক জেলে কাটিয়ে শেষে জামিনে মুক্তিপান তিনি।
সেই তদন্তের প্রেক্ষিতেই তথ্য প্রমাণ হাতে পেয়ে এই ঘটনায় অভিযুক্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীর বিরুদ্ধে এফআইআর–এর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আয়কর দপ্তরের কাছ থেকে তথ্য পাওয়ার পরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে কমিশন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top