News Flash

  • Home
  • Uncategorized
  • গোর্খাল্যান্ডের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ মোর্চার
Image

গোর্খাল্যান্ডের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ মোর্চার

নয়াদিল্লি ১৮ জুন (হি.স.) : গোর্খাল্যান্ডের দাবি নিয়ে এবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে সামিল হলেন মোর্চা নেতা কর্মীরা। রবিবার সকালে দিল্লির যন্তরমন্তরে রাজ্য সরকারে আচরণের প্রতিবাদে সরব হলেন তাঁরা। প্রায় শতাধিক মোর্চা কর্মী সমর্থক দলীয় পতাকা নিয়ে স্লোগান দিলেন ‘ উই ওয়ান্ট গোর্খাল্যান্ড’। পুলিশের গুলিতে ৩ মোর্চা কর্মীর মৃত্যুর অভিযোগ তুলেছেন বিমল গুরুং।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পৃথক রাজ্যের দাবিতে উত্তাল দার্জিলিং। সেইসঙ্গে স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করায় বিরোধিতা শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চা। এই দুই ইস্যুতে দার্জিলিঙে বনধও ডাকা হয়। পাহাড়ের গণ্ডগোলের আঁচ ছড়িয়েছে ডুয়ার্সেও। রবিবার জয়গাঁয় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মোর্চা কর্মী সমর্থকরা। বন্ধ রয়েছে ডুয়ার্স থেকে ভুটান যাওয়ার রাস্তা। কালচিনিতে আটক করা হয়েছে তিন মোর্চা সমর্থককে। জলপাইগুড়িতে অবশ্য কোনও প্রভাব পড়েনি। শনিবার পাহাড়ে পুলিশের গুলিতে তিন মোর্চা কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি। তারই প্রতিবাদে দার্জিলিঙে কালা দিবস পালন করছে মোর্চা। সকাল থেকেই থমথমে পাহাড়ের বিভিন্ন রাস্তা। দোকান বাজার বন্ধ রয়েছে। যান চলাচলও বেশি করছে না।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top