News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড়ে বিপর্য্যস্ত চড়িলামের ক্ষয়ক্ষতি নিরূপন শুরু প্রশাসনের
Image

ঘূর্ণিঝড়ে বিপর্য্যস্ত চড়িলামের ক্ষয়ক্ষতি নিরূপন শুরু প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন৷৷ চড়িলামে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করলেন বিজেপির প্রতিনিধিরা৷ প্রতিনিধি দলে ছিলেন দলের সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা৷ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ স্থানীয় বিজেপি মন্ডলের কর্মী সর্মথকগন৷ সহ সভাপতি এও বলেন, ক্ষতিগ্রস্তরা যতক্ষন পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারবে, ততক্ষন পর্যন্ত যত সহায়তা লাগবে তার সবকিছু নিশ্চিত করার জন্য সেগুলোর উপর নজর রাখবেন৷ প্রয়োজনে এসডিএম অথবা ডিএমএর দ্বারস্থ হবেন৷ তাছাড়া শনিবার সকাল থেকে ভয়ংকর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা নির্ধারণ করার জন্য তহশীলদার ও ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে প্রেরন করা হয়েছে৷ দঃচড়িলাম পঞ্চায়েতের কড়ইমুড়া এলাকায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়৷ প্রসঙ্গত, চড়িলাম ব্লকে মোট ক্ষতিগ্রস্তদের সংখ্যা ৬৪ যার মধ্যে দক্ষিণ চড়িলাম পঞ্চায়েতের কড়ইমুড়া এলাকায় ৫টি বসতবাড়ি সম্পূর্ণ ভাবে এবং ৪১টি বসতবাড়ি আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে৷ উত্তর চড়িলাম এলাকার হাফাজিয়ামুড়া এলাকায় ২টি বসতবাড়ি সম্পূর্ণভাবে এবং ১৪টি বসতবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামনগর ভিলেজের ১নং ওয়ার্ডের খামারবাড়ী এলাকায় ২টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়৷ বিশালগড় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা করেছে মহকুমা শাসক নান্টুরঞ্জন দাস৷ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু এককালীন ২৫,০০০ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্থদের এককালীন ৪০০০/ ৫০০০ টাকা দেওয়ার কথা বলেছেন মহকুমা শাসক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top