নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ত্রিপুরা উচ্চ আদালত এখন থেকে নীরমহল এবং রুদ্রসাগর রক্ষণাবেক্ষণের বিষয়টিতে নজরদারী করবে৷ দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে ত্রিপুরা উচ্চ আদালতকে বার্তা পাটিয়েছে৷ সুপ্রিমকোর্টে দায়ের করা এক জনস্বার্থ বিষয়ক মামলা দায়ের করার পর সর্বোচ্চ আদালত ত্রিপুরা উচ্চ আদালতকে রুদ্রসাগর রক্ষণাবেক্ষণের কাজ তদারকি করার কথা বলেছে৷ ইতিমধ্যেই ত্রিপুরা হাইকোর্ট সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন দফতরকে কি ধরনের কাজ চলছে তার রিপোর্ট পেশ করতে বলছে৷ উল্লেখ করা যেতে পারে উত্তরপূর্বাঞ্চলের মধ্যে রুদ্রসাগর এমন একটি জলাশয় যার মাঝখানে এখটি প্রাচীন রাজ্যপ্রাসাদ রয়েছে৷ রুদ্রসাগর এবং নীরমহল আর এ এম এস এ তালিকায় রয়েছে৷ এই জলাশয়ের অনেকাংশ অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে নিজেদের হেপাজতে নিয়ে রেখেছিল৷ এই জলাশয়ের বিবিন্ন এলাকায় ধান চাষ এমনকি ইট ভাঁটটাও তৈরি হয়ে গেছে যা এই জলাশয় এবং নীরমহল প্রাসাদের সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে৷
রুদ্রসাগর সংরক্ষণের কাজ তদারকি করবে হাইকোর্ট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















