News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ড নিয়ে কেন্দ্র আলোচনায় উদ্যোগী হলে অবরোধ থেকে সড়ে আসব ঃ এন সি
Image

তিপ্রাল্যান্ড নিয়ে কেন্দ্র আলোচনায় উদ্যোগী হলে অবরোধ থেকে সড়ে আসব ঃ এন সি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ সিপিএমের আশঙ্কা উড়িয়ে দিল আইপিএফটি৷ এনএলএফটি’র সাথে কোন সম্পর্ক নেই,

সাংবাদিক সম্মেলনে এন সি দেববর্মা৷ ছবি নিজস্ব৷

জোর গলায় দাবি করেন বিভাজিত আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা৷ পাশাপাশি জানালেন, তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার দ্বিপাক্ষিক কিংবা ত্রিপাক্ষিক বৈঠকে ইতিবাচক সাড়া দিলে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক এবং রেল অবরোধ প্রত্যাহার করা হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সিপিএমের সমস্ত অভিযোগের খন্ডন করে এনসিবাবু এই বিষয়গুলি স্পষ্ট করেছেন৷
তাঁর দাবি, বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনাক্রমে জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দেওয়া হয়নি৷ গত ১৯ এপ্রিল দলের কেন্দ্রীয় অধিবেশনে এই কর্মসূচী গৃহিত হয়েছে৷ গত ১৭ মে প্রধানমন্ত্রীর দপ্তরের আমন্ত্রণে দিল্লি গিয়ে মন্ত্রী ড জীতেন্দ্র সিংয়ের কাছে যে মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে, তাতে তিপ্রাল্যান্ড ইস্যুতে দ্বিপাক্ষিক কিংবা ত্রিপাক্ষিক বৈঠকের আবেদন জানানো হয়েছে৷ এনসিবাবু জানান, জাতীয় সড়ক এবং রেল অবরোধে রাজ্যবাসীর মারাত্মক সমস্যা হবে না৷ বিকল্প পথে যাতায়াত করতে পারবেন রাজ্যবাসী৷ তবে, কেন্দ্রীয় সরকার তিপ্রাল্যান্ড ইস্যুতে দ্বিপাক্ষিক কিংবা ত্রিপাক্ষিক বৈঠকে ইতিবাচক সাড়া দিলে এই অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হবে৷ তিনি দাবি করেন, আইপিএফটি’র বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে৷ তাঁর কটাক্ষ, বিজনবাবুরা বিজেপি- আইপিএফটি-এনএলএফটি ব্লুপ্রিন্ট নিয়ে যে আশঙ্কা করছেন, তার কোন যৌক্তিকতা নেই৷ ১৯৮৮ সালের পুণরাবৃত্তি ঘটতে পারে এই আশঙ্কাও অমূলক৷ কারণ, ২৯ বছরে রাজ্যের মানুষের আর্থ সামাজিক পরিবর্তন হয়েছে৷ তখন যে রাজনৈতিক আবহ ছিল, তা বর্তমানে নেই৷ তিনি জোর গলায় দাবি করেন, আইপিএফটি’র সাথে এনএলএফটি’র কোন সম্পর্ক নেই৷ বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের সাথে শলা পরামর্শ করেও তাঁরা কোন কিছুই করেন না৷ পাশাপাশি এদিন তিনি স্পষ্ট করে দেন, তিপ্রাল্যান্ডের দাবি থেকে আইপিএফটি সরছে না৷
এদিন, এনসিবাবু সিপিএমকে কটাক্ষ করে বলেন, ১৯৮৮ সালের পুণরাবৃত্তি ঘটলে সিপিএম ফের গণমুক্তি পরিষদের ক্যাডারদের এটিটিএফ বানিয়ে জঙ্গলে পাঠাবে৷ অবশ্য, এখন জঙ্গলে আগের মতো পরিস্থিতি নেই৷ তাই খুব একটা প্রভাব ফেলা সম্ভব হবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top