নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ কর্মচারীদের বেতন ভাতা পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়ার সাথে সাথেই রাজ্য সরকারকে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়েন হগব মার্কা কর্মচারীরা৷ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ অনুযায়ী নয়া বেতন ভাতা কাঠামো গ্রহণ করে যে সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে তাতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড) সন্তোষ ব্যক্ত করে খুশীতে রাজপথে নেমে পড়ে৷ সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানানোর লক্ষ্যে একটি মিছিল সংগঠিত করা হয় এদিন বিকালে রাজধানী আগরতলায়৷ এদিন দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন অফিসে প্রস্তুতি চলছি মিছিলে যাবার৷ অফিস ছুটির পর হগবপন্থী কর্মচারীরা রাজপথে নেমে পড়েন৷ এদিনের মিছিল থেকে সাফ জাহির হয়েছে হগবপন্থী কর্মচারীরা যে এখনো বামফ্রন্ট সরকারকে চোখের মণির মতো আগলে ধরে রাখতে চায়৷ রাজনৈতিক মহলের মতে শাসক দলের এই কর্মচারী সংগঠনকে মাঠে নামানো হয়েছে মূলতঃ তাদের যে বামফ্রন্টের প্রতি আস্থা রয়েছে তা জাহির করার জন্য৷

রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে মিছিল হগব পন্থী কর্মচারীদের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















