News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কলঙ্কিত জি বি হাসপাতাল, চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ
Image

ফের কলঙ্কিত জি বি হাসপাতাল, চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ফের জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল৷ দূর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থকর্মীরা চরম অবহেলার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকজন৷ এনিয়ে হাসপাতাল চত্বরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়৷ যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে জি বি ফাঁড়ি এবং এনসিসি থানার পুলিশ৷ এই ব্যাপারে মৃতের পরিবারের লোকজন জি বি ফাঁড়ির পুলিশের কাছে চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত বিষয়টি জানিয়ে এসেছেন৷ তবে মামলা হয়েছে কি না তা খবর লেখা পর্যন্ত জানা যায়নি৷
সংবাদে প্রকাশ, জি বি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী তথা বনমালীপুরের বাসিন্দা মধুসূদন সাহা ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় যাওয়ার সময় বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হন৷ তাঁকে রক্তাক্ত অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তাঁকে দেখে ভর্তি করান৷ প্রাথমিকভাবে একটি সেলাইন দিয়ে বেপাত্তা হয়ে যান স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক৷ এদিকে কিছুক্ষণ পরই আহত মধুসূদন সাহার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ পরিবারের লোকজন চিকিৎসক এবং নার্সদের খোঁজাখুঁজি করে বিষয়টি জানান৷ কিন্তু, তারা ততটা গুরুত্ব দেয়নি৷ তার কিছুক্ষণের মধ্যেই মধুসূদন সাহা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
তাঁর মৃত্যুর পরপরই পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেন৷ তাদের অভিযোগ চিকিৎসকরা যদি সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করতেন এবং গুরুত্ব সহকারে দেখতেন তাহলে মধুসূদনের মৃত্যু হতো না৷ এমনকি দূর্ঘটনায় গুরুতর আহত মধুসূদন সাহাকে অক্সিজেন দেওয়ারও প্রয়োজন বোধ করলেন না চিকিৎসকরা৷ প্রায় দুই ঘন্টা জি বি হাসপাতালে অবহেলা অবজ্ঞায় পড়ে থাকে বিনা চিকিৎসায়৷ পরিবারের লোকজন উত্তেজিত হয়ে উঠলে জি বি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়৷ উত্তেজিত লোকদের সাথে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়৷ প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর জি বি হাসপাতালে বিনা চিকিৎসায় কিংবা চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা ঘটে চলেছে৷ এইসব ঘটনা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে৷ তারপরও স্বাস্থ্য দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের বিষয়ে কোন গুরুত্ব দিচ্ছে না৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালেই যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যকন্দ্রের কি হাল তা সহজেই আন্দাজ করা যাচ্ছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top