News Flash

  • Home
  • Uncategorized
  • গঙ্গার অস্তিত্ব বিপন্ন করলেন ৭ বছরের জেল, বিশাল অঙ্কের জরিমানা
Image

গঙ্গার অস্তিত্ব বিপন্ন করলেন ৭ বছরের জেল, বিশাল অঙ্কের জরিমানা

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : গঙ্গাদূষণ রুখতে আরও কঠোর হচ্ছে কেন্দ্র| এরজন্য নয়া বিল আনছে কেন্দ্র সরকার| এই বিল আইনে পরিণত হলে গঙ্গার অস্তিত্ব কোনওভাবে সঙ্কটে ফেলার চেষ্টা করলে ৭ বছরের জেল তো বটেই, সঙ্গে বিশাল অঙ্কের জরিমানা, সব মিলিয়ে যার পরিমাণ ১০০ কোটি টাকা ছুঁতে পারে|
গঙ্গা দূষণ রুখতে কেন্দ্র নিযুক্ত একটি প্যানেল তৈরি করেছে ন্যাশনাল রিভার গঙ্গা (রেজুভানেশন, প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট) বিলের খসড়া| বিলটি আইনে পরিণত হলে নদীর স্রোত আটকানো, নদীর ধার খুঁড়ে পাথর তোলা বা অনুমতি ছাড়াই জেটি তৈরির মত কোনওভাবে গঙ্গার বিপদ ঘটানোর চেষ্টা হলে ওই সাজা দেওয়া হবে |
উত্তরাখণ্ড হাইকোর্ট কিছুদিন আগে রায় দেয়, স্রেফ নদী নয়, গঙ্গা জীবন্ত সত্ত্বা| বিলে পরিষ্কার বলা হয়েছে, কোনওভাবে গঙ্গার ক্ষতি করার চেষ্টা হলে জীবন্ত মানুষের সঙ্গে অপরাধে যে সাজা, সেই সাজাই এ ক্ষেত্রেও দেওয়া হবে| বিলে বলা হয়েছে, গঙ্গা ও তার প্রধান শাখা নদীগুলির পাশে ১ কিলোমিটার এলাকা ওয়াটার সেভিং জোন বলে ঘোষণা করতে| এই জোনগুলি নির্দিষ্ট করার জন্য বৈজ্ঞানিক গবেষণার সাহায্য নিতে বলা হয়েছে| বিল আইনে পরিণত হওয়ার ৬ মাসের মধ্যে জোনগুলি চিহ্নিত করতে হবে|
এপ্রিলেই এই বিল পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের কাছে| আপাতত তা রয়েছে আর একটি বিশেষজ্ঞ কমিটির টেবিলে| ওই কমিটির মতামত পেলে তা পাঠানো হবে গঙ্গার অববাহিকায় গড়ে ওঠা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারের মত রাজ্যের কাছে|

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top