News Flash

  • Home
  • Uncategorized
  • সার কারখানার নামে পুর নিগমের প্রচুর টাকা নিয়ে পালাল কোম্পানি
Image

সার কারখানার নামে পুর নিগমের প্রচুর টাকা নিয়ে পালাল কোম্পানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ আগরতলা পুর নিগমের কাজ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে রাজ্যন্তরী হল পুনেস্থিত একটি সার উৎপাদনকারী কোম্পানি৷ ঐ কোম্পানির চালাকির কাছে শেষ পর্যন্ত নাজেহাল হতে হয়েছে নিগমকে৷ এই লজ্জা ঢাকতে শেষ পর্যন্ত ঐ কোম্পানিতে কাজের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হয় নিগম৷ টানা ১০ মাস ধরে সার উৎপাদন বন্ধ হয়েছে দেবেন্দ্র নগরে৷ পুর নিগম এলাকা থেকে সংগৃহীত বর্জ্য দেবেন্দ্রনগরে নিয়ে যাওয়া হয় নিগমের গাড়ি করে৷ আগরতলা পুর নিগম অনেক আগে থেকেই ভাবনা চিন্তা শুরু করে এই বর্জ্য কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা৷ সার উৎপাদন করা গেলে একদিকে উৎপাদন হবে আবার কর্মসংস্থানের সুযোগও হবে৷ পাশাপাশি সে উৎপাদিত জিনিস ব্যবসায়ীরা কম দামে ক্রয়ও করতে পারবে৷ ফলে সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষ৷ সেই থেকেই নিগম সার কারখানা করা যায় কিনা ভাবনা শুরু করে৷ একটি কোম্পানির সাথে আলোচনা হয় বেশ কয়েক বছর আগেই৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ পরবর্তী সময়ে পুনের একটি  কোম্পানির সাথে নিগমের আলোচনা হয়৷ চুক্তি হয় কোম্পানির সাথে৷ ঐ কোম্পানি দেবেন্দ্রনগরে সার কারখানা গড়ে তুলবে৷ সেই অনুযায়ী রাজ্য সরকার থেকে কত টাকা দেওয়া হবে, পুনের কোম্পানি কি করবে সবই ঠিক করা হয়৷ পরে রাজ্য সরকার ১৪ কোটি টাকা মঞ্জুর করে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে৷ সরকারী সুযোগ সুবিধা নিয়ে কোম্পানি পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করে৷ কিন্তু বছর ঘুরতেই ঐ কোম্পানির কাজে ঢিলেমি দেখতে পায় নিগম৷ চুক্তি থাকায় এব্যাপারে কিছুই বলেনি নিগম৷ কিন্তু এর মধ্যেই ঐ কোম্পানি নিগমের কাজ থেকে প্রায় ২০-২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়৷ কোম্পানি হাবভাব দেখে নিগম গত ২ জুন ঐ কোম্পানির সাথে চুক্তি বালিত করে দেয়৷ কিন্তু বিস্ময়কর ভাবে নিগম কোম্পানির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার আগেই এর সমস্ত কর্মকর্তারা রাজ্য ছেড়ে চম্পট দিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top