News Flash

  • Home
  • Uncategorized
  • নাম না করে চীন-পাকিস্তান ও দেশের অভ্যন্তরীণ জঙ্গিদের কড়া বার্তা দিলেন সেনাপ্রধান
Image

নাম না করে চীন-পাকিস্তান ও দেশের অভ্যন্তরীণ জঙ্গিদের কড়া বার্তা দিলেন সেনাপ্রধান

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : দেশের অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বাইরের সমস্যা মোকাবিলার জন্যও প্রস্তুত ভারতীয় সেনা| বৃহস্পতিবার নাম না করে চীন ও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত| সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভ্যন্তরীণ জঙ্গিদেরও| পাশাপাশি বৈরী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে বলে জানান এদিন জানান রাওয়াত|
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দেওয়ার সময় পাকিস্তান-চীন ও দেশের অভ্যন্তরীণ জঙ্গিদের কারো নাম না করেই সেনা প্রধান বলেন, টু অ্যান্ড আ হাফ ফ্রন্ট ওয়ারের জন্য তৈরি সেনা| কয়েকদিন ধরেই সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি প্রায় প্রতিদিনই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান সেনা| এই পরিস্থিতিতে আজ এই মন্তব্য করেন সেনাপ্রধান| সেই সঙ্গে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে আমাদের হাতে প্রয়োজনীয় সব সরঞ্জামই রয়েছে|
কাশ্মীরে উত্তেজনা ছড়াতে পাকিস্তান সোশাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে এদিন অভিযোগ করেন রাওয়াত| সেনাপ্রধান বলেছেন, জাল ভিডিও ও মেসেজের মাধ্যমে পাকিস্তান কাশ্মীরের তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করছে| তাঁর কথায়, ভারতীয় সেনা সবরকম যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, শেষ চল্লিশ বছরে ভারত-চীন সীমান্তে একটা গুলিও চলেনি|
ভবিষ্যতের কথা মাথায় রেখে, দুর্গম পার্বত্য এলাকায় যুদ্ধের জন্য ১৭টি বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন জেনারেল রাওয়াত| তবে এত দেরিতে এই পদক্ষেপ নেওয়া বিষয়ে তিনি বলেন,পদ্ধতিটাই অনেক জটিল| পরিকল্পনার বাস্তবায়ন করা গিয়েছে শেষ পর‌্যন্ত| নিয়োগ চলছে| নিয়োগ এবং প্রশিক্ষণ পর্ব মিটলেও তাদের মোতায়েন হতে তিন বছর লাগবে| সেনার আধুনিকীকরণের প্রস্তুতিও জোরকদমে চলছে বলে জানিয়েছেন তিনি| মেক ইন ইন্ডিয়ার দৌলতে আগামী দুতিন বছরেই আধুনিকীকরণ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলেই জানিয়েছেন সেনাপ্রধান| একইসঙ্গে এদিন তিনি জানিয়েছেন, ভারতীয় সেনার যুদ্ধপ্রস্তুতি কোনও বিশেষ দেশের বিরুদ্ধে নয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top