নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : দেশের অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বাইরের সমস্যা মোকাবিলার জন্যও প্রস্তুত ভারতীয় সেনা| বৃহস্পতিবার নাম না করে চীন ও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত| সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভ্যন্তরীণ জঙ্গিদেরও| পাশাপাশি বৈরী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে বলে জানান এদিন জানান রাওয়াত|
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দেওয়ার সময় পাকিস্তান-চীন ও দেশের অভ্যন্তরীণ জঙ্গিদের কারো নাম না করেই সেনা প্রধান বলেন, টু অ্যান্ড আ হাফ ফ্রন্ট ওয়ারের জন্য তৈরি সেনা| কয়েকদিন ধরেই সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি প্রায় প্রতিদিনই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান সেনা| এই পরিস্থিতিতে আজ এই মন্তব্য করেন সেনাপ্রধান| সেই সঙ্গে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে আমাদের হাতে প্রয়োজনীয় সব সরঞ্জামই রয়েছে|
কাশ্মীরে উত্তেজনা ছড়াতে পাকিস্তান সোশাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে এদিন অভিযোগ করেন রাওয়াত| সেনাপ্রধান বলেছেন, জাল ভিডিও ও মেসেজের মাধ্যমে পাকিস্তান কাশ্মীরের তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করছে| তাঁর কথায়, ভারতীয় সেনা সবরকম যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, শেষ চল্লিশ বছরে ভারত-চীন সীমান্তে একটা গুলিও চলেনি|
ভবিষ্যতের কথা মাথায় রেখে, দুর্গম পার্বত্য এলাকায় যুদ্ধের জন্য ১৭টি বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন জেনারেল রাওয়াত| তবে এত দেরিতে এই পদক্ষেপ নেওয়া বিষয়ে তিনি বলেন,পদ্ধতিটাই অনেক জটিল| পরিকল্পনার বাস্তবায়ন করা গিয়েছে শেষ পর্যন্ত| নিয়োগ চলছে| নিয়োগ এবং প্রশিক্ষণ পর্ব মিটলেও তাদের মোতায়েন হতে তিন বছর লাগবে| সেনার আধুনিকীকরণের প্রস্তুতিও জোরকদমে চলছে বলে জানিয়েছেন তিনি| মেক ইন ইন্ডিয়ার দৌলতে আগামী দুতিন বছরেই আধুনিকীকরণ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলেই জানিয়েছেন সেনাপ্রধান| একইসঙ্গে এদিন তিনি জানিয়েছেন, ভারতীয় সেনার যুদ্ধপ্রস্তুতি কোনও বিশেষ দেশের বিরুদ্ধে নয়|
নাম না করে চীন-পাকিস্তান ও দেশের অভ্যন্তরীণ জঙ্গিদের কড়া বার্তা দিলেন সেনাপ্রধান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















