News Flash

  • Home
  • Uncategorized
  • তাঁর নামে মরেছে বাংলাদেশের যুবক, দাবি জীবিত বিকাশের
Image

তাঁর নামে মরেছে বাংলাদেশের যুবক, দাবি জীবিত বিকাশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ পুলিশ এবং সরকারী নথীতে মৃত বিকাশ রঞ্জন বিশ্বাস৷ অপরদিকে বিকাশ রঞ্জন বিশ্বাসের দাবি সে জীবিত৷ বর্তমান সে ৭৪৭৮১৫৯৯০৪ নাম্বারের মোবাইল ফোনটি ব্যবহার করে৷ মাঝখানে কয়েকদিন ফোনটি বন্ধ থাকার পর পুনরায় সেটি চালু হয়৷ মোবাইলে বেশ কিছুক্ষণ সে বার্তালাপ করে৷ এই বার্তালাপে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে৷ তার দাবি বর্তমানে সে আসামের নওয়াগাঁও এলাকার যমুনা মুখ শ্মশানঘাটে থাকে৷ এক সময় তার সঙ্গে এ শ্মশানে বাংলাদেশ ঢাকার আব্দুল বারেক নামে এক যুবক থাকত৷ সে জানায় আব্দুল বারেক দেখতে অবিকল তার মত৷ ২০০৮ সালের জানুয়ারী মাসে বিকাশই চালাকি করে তাঁকে আগরতলায় পাঠায়৷ আব্দুল বারেক আগরতলায় এসে বিএসএফ জওয়ানরা তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ বিকাশই নাকি আব্দুল বারেককে শিখিয়ে দিয়েছিল সে যেন ভারতীয় দাবি করে জিজ্ঞেসবাদে জানায় তার নামই বিকাশ৷ আসল বিকাশের দাবি আব্দুল বারেককে পুলিশ গ্রেপ্তার করার পর বিকাশের আত্মজনেরা নকল বিকাশকে সনাক্ত করতে অস্বীকার করেছিল৷ তখন নাকি পুলিশ অতি বাহাদুরি দেখিয়ে একটি মেয়েকে দিয়ে সনাক্ত করিয়ে নেয় যে আব্দুল বারেকই বিকাশ রঞ্জন বিশ্বাস৷ বিকাশের দাবি মেয়েটিকে নাকি মহিলা কমিশন তাদের হেপাজতে নিয়ে নেয়৷ তাকে তারা একটি হোমে রাখে৷ সেখানে গিয়ে কতিপয় মহিলা বাধ্য করে যাতে ওই মেয়েটি আব্দুল বারেকই বিকাশ রঞ্জন বিশ্বা হিসাবে সনাক্ত করে৷ যদিও সবটিই বিকাশ রঞ্জন বিশ্বাসের দাবি৷ কিন্তু পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এসটি ১০৩ নাম্বার কেইস নাম্বার অনুযায়ী জানা গেছে বিকাশ যে মেয়েটির কথা বলছে সেটি সেই নাবালিকা যাকে বিকাশ সহ আরও কয়েকজন গণ-ধর্ষণ করেছিল বলে অভিযোগ এবং এই অভিযোগেই বিকাশ রঞ্জন বিশ্বাসের সাজা হয়েছিল৷ আর এই সাজা চলাকালীন সময়েই মানসিক হাসপাতালে বিকাশ রঞ্জন বিশ্বাসের হয়ে সাজা ভোগকারীর মৃত্যু হয়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top