News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল চুরি নিয়ে দুই ক্লাসের ছাত্রদের মারপিট, সুকলে অনির্দিষ্ট কালের জন্য পঠন পাঠন বন্ধ প্রধান শিক্ষকের নির্দেশে
Image

মোবাইল চুরি নিয়ে দুই ক্লাসের ছাত্রদের মারপিট, সুকলে অনির্দিষ্ট কালের জন্য পঠন পাঠন বন্ধ প্রধান শিক্ষকের নির্দেশে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ জুন৷৷ দুই ক্লাসের ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছাত্রছাত্রীদের পঠনপাঠন৷ নালিশ গেল মন্ত্রীর দরবারে৷ খবরে জানা যায়, গত শুক্রবার ঐ বিদ্যালয়ের এক ছাত্রীর সাত হাজার টাকার মোবাইল ফোন চুরি হয়ে যায় বলে পুরো বিদ্যালয়ে রটে যায়৷ সন্দেহ করা হয় দশম শ্রেণীর এক ছাত্রকে৷ বড়দাদারা ঐ ছাত্রের সাথে প্রথমে তর্কে জড়িয়ে পরে৷ তারপর তাকে মারধর করে বলে অভিযোগ৷ তার সহপাঠীরাও বড় দাদাদের সাথে মারপিটে জড়িয়ে পরে৷ কয়েকজন ছাত্র আহত হয়৷ বক্সনগর হাসপাতাল থেকে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় বলে জানা যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন বন্ধ হয়ে যায়৷ প্রধান শিক্ষকের এক্তিয়ার নিয়ে প্রশ্ণ উঠেছে৷ এভাবে বিদ্যালয়ে বন্ধের নির্দেশ দিতে পারেন কিনা তা নিয়ে এলাকায় লোকজন প্রশ্ণ তুলেছেন৷ গত শুক্রবার মারপিটের খবর পেয়ে এলাকার লোকজন  ও মাতববরা বিদ্যালয়ে এসে ঘটনা মীমাংসা করার জন্য প্রধান শিক্ষকের কাছে অনুরোধ রেখেছিল কিন্তু তাদের অনুরোধে সাড়া না দিয়ে বিদ্যালয়ের পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বলে অভিযোগ৷ অভিভাবকরা অভিযোগে জানান একাংশ উগ্র ছাত্রদের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন৷ প্রধান শিক্ষক ইচ্ছে করলেই ঘটনাটি মিটিয়ে ফেলতে পারতেন৷ কিন্তু তা করেনি বলে অভিযোগ৷ এলাকার অভিভাবকরা বিদ্যালয়ের কিছু উগ্র ছাত্রদের বিরুদ্ধে অনেক আগেই ব্যবস্থা গ্রহণ করার দাবি করেছিল কিন্তু প্রধান শিক্ষক কোন পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ৷  শেষ পর্যন্ত এলাকাবাসী  এলাকার বিধায়ক তথা মন্ত্রী সহিদ চৌধুরীর কাছে দ্বারস্থ হয়৷ মন্ত্রী ঘটনা তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছে বলে জানা যায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top