News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় গুলিতে আত্মঘাতী জওয়ান , গকুলনগরে আরও একজনের রহস্যমৃত্যু
Image

গন্ডাছড়ায় গুলিতে আত্মঘাতী জওয়ান , গকুলনগরে আরও একজনের রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ৬ জুন৷৷ বিয়ের তিন মাসের মাথায় আত্মঘার্তী সীমান্ত রক্ষী বাহীনির এক জওয়ান৷ ঘটনা গন্ডাছড়া মহকুমার ভগীরথ এডিসি ভিলেজের বি আর পাড়া ফরোয়াড সীমান্ত এলাকায়৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা যায় গতকাল রাত ৮১০ মিনিটে ভগীরথ পাড়া ফরোয়াড এলাকায় কর্তব্যরত অবস্থায় এক জওয়ান তার নিজের একে ৪৭ রাইফেল দিয়ে আত্মঘাতী হয়৷ সীমান্তরক্ষীবাহিনীর ১১০নং ব্যাটেলিয়ানের ডি কম্পানীতে কর্মরত ছিল আত্মঘার্তী জওয়ান টি কেভেন রাজা (৩৩)৷ দক্ষীন ভারতে তার বাড়ি৷ কত তিন মাস আগে তার বিবাহ হয়েছিল বলে জানা গেছে৷ সঙ্গে সঙ্গে ওই যুবককে গন্ডাছলা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন৷ বিএসএফএর লিখিত অভিযোগের মূলে গন্ডাছড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন বলে জানালেন গন্ডাছলা থানার পুলিশ৷ আজ ঘটনা স্থলে ছোঁটে জান থানার পুলিশ ও বিএসএফ এর আধিকারিকরা৷ পুলিশের তদন্ত প্রকৃয়া শুরু করছে বলে পুলিশ সূত্রে খবর৷ প্রশ্ণ উঠছে রাইফেল গুলি দিয়ে আত্মহত্যার নেপথ্যে রহস্য কি? পরিকল্পিত খুন ক্যাম্পে অসম্ভব বলে দাবী সংশ্লিষ্ট মহলের৷ ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো কোন স্লু-খুজে পায়নি পুলিশ৷ যতদূর জানা গেছে মৃতদেহ ময়না তদন্তের পর দক্ষীন ভারতে জওয়ানের বাড়িতে মৃতদেহ পাঠাবে বি এস এফ৷
এদিকে, বিশালগড়স্থিত গকুলনগরের টিএসআর ক্যাম্পের ১১নং ব্যাটেলিয়ানের জওয়ান অরিকরণ (৩৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে৷ ঘটনা মঙ্গলবার রাত সাতটা নাগাদ ক্যাম্প কমপ্লেক্সের কোয়ার্টারে৷ জওয়ানের বাড়ি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে৷ জওয়ানের মৃত্যুর কারণ সঠিকভাবে বলতে চাইছে না টিএসআরের কোন আধিকারিকরা৷ অভিযোগ উঠেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটেছে৷ অন্যান্য জওয়ানরা অরিকরণের মৃতদেহ নিয়ে এসেছে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন৷ মর্গে রাখা হয়েছে জওয়ানের নিথর দেহ৷ বুধবার সকালে মৃত জওয়ানের ময়না তদন্ত করা হবে৷ ঘটনার তদন্ত শুরু করেছেন বিশালগড় থানার পুলিশ৷ এ ঘটনাকে কেন্দ্র করে টিএসআর কমপ্লেক্সে গুঞ্জন উঠেছে কিভাবে মৃত্যু হল তার?

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top